images

খেলা / ফুটবল

শেষ ষোলোয় আর্জেন্টিনার ম্যাচ কবে, কখন

শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ০৮:২১ এএম

অভিষেক বিশ্বকাপে চমক দেখানো কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়েছে শেষ ষোলোয় উঠেছে আর্জেন্টিনা। যেখানে লিওনেল মেসিদের সামনে মোহাম্মদ সালাহর মিশর।

আগামী মঙ্গলবার (৭ জুলাই) শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনা-মিশর মুখোমুখি হবে। ম্যাচটি হবে আটলান্টা স্টেডিয়ামে। স্থানীয় সময় দুপুর ১২টায়, বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে লড়াইটি।

কেপ ভার্দের বিপক্ষে ম্যাচে শুরুটা ভালোই করেছিল আর্জেন্টিনা। ২৮ মিনিটে মেসির গোলে এগিয়ে যায় তারা। তবে দ্বিতীয়ার্ধে দেরয় দুয়ার্তের গোলে সমতা ফেরায় কেপ ভার্দে। নির্ধারিত সময় শেষ হয় ১-১ সমতায়।

আরও পড়ুন
4erdf

ইতিহাস গড়া হলো না কেপ ভার্দের, কষ্টার্জিত জয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা

অতিরিক্ত সময়ে লিসান্দ্রো মার্তিনেজ আবার আর্জেন্টিনাকে এগিয়ে দেন। কিন্তু সিডনি লোপেস কাবরালের দুর্দান্ত বাঁকানো শটে স্কোর হয় ২-২। শেষ পর্যন্ত ১১১ মিনিটে মেসির কর্নার থেকে ক্রিস্তিয়ান রোমেরোর হেড কেপ ভার্দের ডিফেন্ডারের গায়ে লেগে জালে গেলে জয় নিশ্চিত হয় আর্জেন্টিনার।

অন্যদিকে মিশর শেষ ৩২-এ অস্ট্রেলিয়াকে হারিয়েছে পেনাল্টি শুটআউটে। নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষে ম্যাচ ছিল ১-১ সমতায়। শুটআউটে ৪-২ ব্যবধানে জিতে শেষ ষোলোয় ওঠে মোহামেদ সালাহর দল।

মিশরকে হারাতে পারলে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ হবে সুইজারল্যান্ড, কলম্বিয়া বা ঘানার মধ্যে কোনো এক দল। তবে আপাতত মেসিদের ভাবনা শুধু মিশর ম্যাচ নিয়েই। আটলান্টায় সালাহদের বিপক্ষে সেই লড়াই হবে আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার পথে আরেকটি বড় পরীক্ষা।

আরটিভি/এসআর