শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ১০:১৬ এএম
চলমান ২০২৬ বিশ্বকাপে গ্রুপ পর্বের পর এবার শেষ হলো রাউন্ড অব ৩২ এর লড়াই। যেখানে শেষ ষোলো টিকিট নিশ্চিত করেছে আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স ও ইংল্যান্ডের মতো শক্তিশালী দলরা।
অন্যদিকে বেশকিছু ম্যাচে অঘটনও ঘটেছে। তার মধ্যে অন্যতম হলো জার্মানি-প্যারাগুয়ে ম্যাচ। টাইব্রেকারে জার্মানদের বিদায় করে ইতিহাস গড়েছে লাতিন আমেরিকার দেশটি।
এ ছাড়াও মরক্কোর কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে নেদারল্যান্ডস। আর অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবারের মতো শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে মিশর।
এদিকে শেষ ষোলোর সময় সূচিও চূড়ান্ত। আজ (শনিবার) রাত ১১টায় কানাডা-মরক্কো ম্যাচ দিয়ে শুরু হবে এই লড়াই। আর কলম্বিয়া-সুইজারল্যান্ড ম্যাচ দিয়ে পর্দা নামবে শেষ ষোলোর।
একনজরে শেষ ষোলোর সময় সূচি
| তারিখ (বাংলাদেশ সময়) | ম্যাচ (মুখোমুখি) | ভেন্যু (স্টেডিয়াম) | সময় (বাংলাদেশ সময়) |
| ৪ জুলাই | কানাডা বনাম মরক্কো | হিউস্টন স্টেডিয়াম | রাত ১১:০০ টা |
| ৫ জুলাই | প্যারাগুয়ে বনাম ফ্রান্স | ফিলাডেলফিয়া স্টেডিয়াম | রাত ৩:০০ টা |
| ৬ জুলাই | ব্রাজিল বনাম নরওয়ে | নিউ ইয়র্ক | রাত ২:০০ টা |
| ৬ জুলাই | মেক্সিকো বনাম ইংল্যান্ড | মেক্সিকো সিটি স্টেডিয়াম | সকাল ৬:০০ টা |
| ৭ জুলাই | পর্তুগাল বনাম স্পেন | ডালাস স্টেডিয়াম | রাত ১:০০ টা |
| ৭ জুলাই | যুক্তরাষ্ট্র বনাম বেলজিয়াম | সিয়াটল স্টেডিয়াম | সকাল ৬:০০ টা |
| ৭ জুলাই | আর্জেন্টিনা বনাম মিসর | আটলান্টা স্টেডিয়াম | রাত ১০:০০ টা |
| ৮ জুলাই | সুইজারল্যান্ড বনাম কলম্বিয়া | বিসি প্লেস ভ্যাঙ্কুভার | রাত ২:০০ টা |
আরটিভি/এসআর