images

খেলা / ফুটবল

সুপার কম্পিউটারের সবশেষ ভবিষ্যদ্বাণীতে বিশ্বকাপ শিরোপা জিতবে যে দেশ

রোববার, ০৫ জুলাই ২০২৬ , ১১:২১ এএম

ফুটবল বিশ্বকাপের শেষ ষোলোর জমজমাট লড়াই শুরু হয়েছে। এরই মধ্যে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে মরক্কো ও ফ্রান্স। শেষ ষোলোর প্রথম ম্যাচে স্বাগতিক কানাডাকে ৩-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে মরক্কো। অপর ম্যাচে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছে ফরাসিরা। এই সমীকরণে যখন এগোচ্ছে বৈশ্বিক এই মহোৎসব, তখন ক্রীড়া তথ্য বিশ্লেষণী প্রতিষ্ঠান অপটার সুপার কম্পিউটার জানিয়েছে, এবার কোন দলের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা কতটুকু।

এখনো শেষ ষোলোর আরও ছয়টি ম্যাচসহ কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল বাকি রয়েছে। তবে দলগুলোর বর্তমান ছন্দ ও শক্তিমত্তা বিশ্লেষণ করে সম্ভাব্য বিজয়ীর তালিকা প্রকাশ করেছে অপটা।

আরও পড়ুন
13

ব্রাজিলকে বড় মাপের দল মনে করেন না নরওয়ে কোচ

সুপার কম্পিউটারের বিশ্লেষণ বলছে, এবার বিশ্বকাপ নেওয়ার দৌড়ে দ্বিতীয় অবস্থানে আছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লিওনেল মেসির দলের টানা দ্বিতীয়বার বিশ্বজয়ের সম্ভাবনা ১৫ দশমিক ৪৩ শতাংশ। তালিকায় তৃতীয় অবস্থানে থাকা স্পেনের ট্রফি জেতার সম্ভাবনা ১২ দশমিক ৯৫ শতাংশ। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলও রয়েছে এই দৌড়ে। সেলেসাওদের হেক্সা বা ষষ্ঠ শিরোপা জয়ের সম্ভাবনা ৮ দশমিক ৯৭ শতাংশ বলে জানিয়েছে অপটা।

ব্রাজিলের পরপরই অবস্থান করছে গত আসরের রানার্সআপ ইংল্যান্ড। হ্যারি কেনদের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ৮ দশমিক শূন্য ৬ শতাংশ। তবে ক্রিশ্চিয়ানো রিয়াল বা পরবর্তী প্রজন্মের পর্তুগালকে নিয়ে অবশ্য খুব একটা আশার কথা শোনাচ্ছে না সুপার কম্পিউটার। অপটার বিশ্লেষণ অনুযায়ী, পর্তুগালের বিশ্বকাপ জেতার সম্ভাবনা মাত্র ৪ দশমিক ৬৫ শতাংশ।

সব ধরনের গাণিতিক সমীকরণ মিলিয়ে অপটা বলছে, এবারের বিশ্বকাপের ট্রফিটা শেষ পর্যন্ত কিলিয়ান এমবাপ্পেদের ঘরেই যেতে পারে। অর্থাৎ ফ্রান্সের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, ৩১ দশমিক ৭৪ শতাংশ। ফিফার বর্তমান র‍্যাংকিংয়েও সবার ওপরে রয়েছে ফরাসিরা। আবার চলতি বিশ্বকাপে দলটির যে অনবদ্য গতি, তাতে অপটার এই ভবিষ্যদ্বাণী উড়িয়ে দেওয়ার সুযোগ নেই।

আরটিভি/এআর