images

খেলা / ফুটবল

যে কারণে হাল্যান্ডকে ভয় পাচ্ছেন না আনচেলত্তি

রোববার, ০৫ জুলাই ২০২৬ , ০৬:০০ পিএম

চলমান বিশ্বকাপে কিলিয়ান এমবাপ্পে, ওসমান দেম্বেলে ও ভিনিসিয়ুস জুনিয়ররা ছাড়াও আলাদা করে নজরে এসেছেন আর্লিং হাল্যান্ড। তাই ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার আগে বিশেষভাবে আলোচনা আসেন এই সিটিজেন স্ট্রাইকার।

তবে হাল্যান্ডকে নিয়ে আলাদা ভাবার প্রয়োজন মনে করছেন না  ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে হাল্যান্ডকে আটকানোর পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।

তিনি বলেন, হালান্ড কেমন খেলে, তা সবাই জানে। তাকে কীভাবে আটকাতে হবে, সেটা আমার ডিফেন্ডারদের আলাদা করে বুঝিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই।

আরও পড়ুন
opy

যে একাদশ নিয়ে নরওয়ের বিপক্ষে মাঠে নামতে পারে ব্রাজিল

ব্রাজিলের দুই মূল সেন্ট্রাল ডিফেন্ডারের কাছে হাল্যান্ড কোনো নতুন নাম নন। আর্সেনালের হয়ে খেলা গ্যাব্রিয়েল মেঘালায়েস ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকারের বিরুদ্ধে নিয়মিতই মাঠে নামেন। 

অন্যদিকে, পিএসজি অধিনায়ক মার্কিনিয়োসও চ্যাম্পিয়নস লিগে একাধিকবার হালান্ডের মুখোমুখি হয়েছেন। তাই আলাদা কোনো রণকৌশলের প্রয়োজন দেখছেন না ব্রাজিল বস। 

আনচেলত্তি স্পষ্ট করেই বলেছেন, আমি মনে করি না যে অ্যান্টি-হাল্যান্ড (হালান্ডকে আটকানোর সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা) বলে বিশেষ কিছুর প্রয়োজন আছে। ডিফেন্ডারদের ওপর আমার পূর্ণ আস্থা রয়েছে।

কোচ কিছুটা নির্ভার থাকলেও দলের মিডফিল্ডার ব্রুনো গিমারায়েস কিন্তু এই ম্যানসিটি তারকাকে নিয়ে বেশ সতর্ক। 

তিনি বলেন, আমাদের প্রথম লক্ষ্য হতে হবে হাল্যান্ডের কাছে যেন বল না পৌঁছায়। আমাদের অবশ্যই আক্রমণাত্মক ফুটবল খেলতে হবে, তবে একই সাথে এটাও নিশ্চিত করতে হবে যেন কেউ একজন সবসময় তাকে কড়া পাহারায় (ম্যান-মার্কিং) রাখে। কারণ, মাত্র একটা পাস পেলেই সে ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে।

আরটিভি/এসআর