images

খেলা / ফুটবল

যেভাবে দেখবেন ব্রাজিল-নরওয়ে লড়াই

রোববার, ০৫ জুলাই ২০২৬ , ০৮:০২ পিএম

কোয়ার্টার ফাইনালের টিকিট পেতে আজ (রোববার) রাতে নরওয়ের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। এই ম্যাচে সেলেসাওদের হারিয়ে বড় অঘটন ঘটাতে চায় নরওয়ে ফুটবলাররা। অন্যদিকে হেক্সমিশনের পথে এগিয়ে যেতে মরিয়া সেলেসাওরা।

রোববার (৫ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় শুরু হবে এই হাইভোল্টেজ ম্যাচটি। 

কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের মিশনে নামা নেইমার-ভিনিসিয়ুসদের এই ম্যাচটি বাংলাদেশের দর্শকদের জন্য ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে রাষ্ট্রীয় চ্যানেল বিটিভি। এছাড়া স্পোর্টস চ্যানেল টি-স্পোর্টস এবং সময় টেলিভিশন-এও খেলাটি উপভোগ করা যাবে।

আরও পড়ুন
LITON_cpy

এক কারণে নরওয়ের ভয়ে কাঁপছে ব্রাজিল

তবে যারা টিভির সামনে বসে নয়, বরং নিজের মোবাইল বা ট্যাব থেকে খেলা দেখতে চান, তাদের জন্য রয়েছে অনলাইন স্ট্রিমিংয়ের সুবিধা। নির্দিষ্ট সাবস্ক্রিপশন নিয়ে মাই রবি অ্যাপ, বাংলালিংকের টফি, গ্রামীণফোনের বায়োস্কোপ এবং আইস্ক্রিন প্ল্যাটফর্মে সরাসরি দেখা যাবে ম্যাচটি।

সরাসরি খেলা দেখতে ভিজিট করতে পারেন কিপ মাই আইডি (keepmyid.org) ওয়েবসাইটে। এছাড়া ডিজিটাল স্পোর্টস প্ল্যাটফর্ম স্পোর্টসজিফাই (Sportszyfy) এবং স্পোর্টজেডএক্স (SportzDX) অ্যাপ থেকেও লাইভ ম্যাচ দেখা যাবে। এছাড়া খেলার প্রতিটি মুহূর্তের আপডেট জানতে ফুটবলপ্রেমীরা চোখ রাখতে পারেন https://www.fotmob.com ওয়েবসাইটে।

শুধু ডিভাইসের পর্দায় নয়, বিশ্বকাপের আমেজ উপভোগ করতে দেশের বিভিন্ন জেলা ও পাড়া-মহল্লায় প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় ম্যাচটি দেখানোর বিশেষ আয়োজন করা হয়েছে।

নেইমার-ভিনিসিয়ুসদের এই ব্লকবাস্টার ম্যাচটি দেখতে আজ রাত ২টায় প্রস্তুত থাকুন আপনার পছন্দের প্ল্যাটফর্মে। ফুটবল বিশ্বকাপের আসল রোমাঞ্চ উপভোগ করতে চোখ রাখুন পর্দায়!

আরটিভি/এসআর