images

খেলা / ফুটবল

সেমিতে স্পেনকে পেলে কঠিন প্রতিশোধ নেওয়ার হুমকি এমবাপ্পের

শুক্রবার, ১০ জুলাই ২০২৬ , ১২:৫০ পিএম

মরক্কোকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে ফ্রান্স। যেখানে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ স্পেন অথবা বেলজিয়াম। বর্তমান ফর্ম বিবেচনায় ধারণা করা হচ্ছে, বেলজিয়ামকে হারিয়ে সেমিফাইনালে টিকিট পাবে স্পেন। তবে সেমিফাইনালের আগে কঠিন প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে।

বৃহস্পতিবার (৯ জুলাই) মরক্কোকে হারানোর পর দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান এমবাপ্পে।

টানা তিনবার সেমিফাইনালের টিকিট পেয়ে মহাখুশি এমবাপ্পে। এ নিয়ে রিয়াল মাদ্রিদ তারকা বলেন, বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নেওয়া সবসময়ই দারুণ ব্যাপার। দল হিসেবে আমাদের অগ্রযাত্রায় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ। আমরা শেষ চারে পৌঁছাতে পেরে অত্যন্ত আনন্দিত।

আরও পড়ুন
Lcopy

বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন এমবাপ্পে

বেলজিয়ামকে হারিয়ে স্পেন সেমিফাইনালের টিকিট পেলে কঠিন একটা লড়াই দেখবে ফুটবল বিশ্ব। ফ্রান্স ছন্দে থাকলেও সাম্প্রতিক পরিসংখ্যান কথা বলছে স্প্যানিশদের। ২০২৪ ইউরো ও ২০২৫ নেশন্স কাপের সেমিফাইনাল থেকে ফ্রান্সকে বিদায় করে ফাইনালের টিকিট পেয়েছিল স্পেন।

আর সেই হারের প্রতিশোধ নিতে চান এমবাপ্পে। বিশ্বকাপের সেমিফাইনালে প্রতিপক্ষ হিসেবে কাকে চান এমন প্রশ্নের জবাব দিতে গিয়ে স্পেনকে রীতিমতো হুমকি দিয়ে রাখলেন তিনি।

এমবাপ্পে বলেন, আমার কোনো বিশেষ পছন্দ নেই। আমি প্রতিপক্ষ নিয়ে ভাবছি না। আমাদের মূল ফোকাস এখন শারীরিক ধকল কাটিয়ে ওঠা এবং পরবর্তী ম্যাচের জন্য নিজেদের প্রস্তুত করা। ফাইনালে যারাই আসুক, ম্যাচটি একপ্রকার প্রতিশোধের লড়াই হবে। কারণ প্রতিপক্ষ বেলজিয়াম হোক বা স্পেন, তারা আমাদের বিরুদ্ধে পূর্বের হারের শোধ নিতে চাইবো।

বেলজিয়ামের বিপক্ষে কয়েক বছরের পরিসংখ্যানে এগিয়ে রয়েছে ফ্রান্স। তাই ধারণা করা হচ্ছে, স্পেনকেই প্রতিশোধের হুমকিটা দিয়ে রাখলেন এমবাপ্পে।

আরটিভি/এসআর