images

খেলা / ফুটবল

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের দায়িত্বে ৩ পর্তুগিজ রেফারি

শুক্রবার, ১০ জুলাই ২০২৬ , ০২:২৫ পিএম

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। রোববার (১২ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হবে ম্যাচটি। আর এই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন তিন পর্তুগিজ রেফারি।

মাঠে দুই দলকে সামলোনার দায়িত্বে থাকবেন পর্তুগালের জোয়াও পিনেইরো। দুই সহকারী হিসেবে থাকবেন তার স্বদেশি ব্রুনো জেসুস ও লুসিয়ানো মাইয়া। চতুর্থ অফিশিয়ালের দায়িত্ব পেয়েছেন কানাডার ড্রু ফিশার। একই দেশের মাইকেল বারওয়েগেন থাকবেন রিজার্ভ সহকারী রেফারি হিসেবে।

৩৮ বছর বয়সি পিনেইরো ২০১৬ সাল থেকে ফিফার আন্তর্জাতিক রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন। ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতা ও আন্তর্জাতিক ফুটবলে বড় ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা আছে তার। চলতি বিশ্বকাপে এটি হবে তার তৃতীয় ম্যাচ।

আরও পড়ুন
Lcopy

বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন এমবাপ্পে

এই আসরেই সুইজারল্যান্ডের একটি ম্যাচ পরিচালনা করেছেন পিনেইরো। গ্রুপ পর্বে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে সুইজারল্যান্ডের ৪-১ গোলের জয়ের ম্যাচে তিনি ছিলেন প্রধান রেফারি। এরপর শেষ বত্রিশে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কানাডার ১-০ গোলের জয়ের ম্যাচও পরিচালনা করেন তিনি।

সিনিয়র পর্যায়ে আর্জেন্টিনা জাতীয় দলের কোনো ম্যাচে এর আগে প্রধান রেফারি হিসেবে দায়িত্ব পালন করেননি পিনেইরো। তবে বয়সভিত্তিক আন্তর্জাতিক প্রতিযোগিতায় আর্জেন্টিনার দলের ম্যাচে তাকে দায়িত্ব পালন করতে দেখা গেছে।

প্রাথমিকভাবে প্রকাশিত তালিকায় ভিডিও সহকারী রেফারি ও সহকারী ভিডিও রেফারির নাম উল্লেখ করা হয়নি। ম্যাচের আগে ফিফা পূর্ণাঙ্গ ভিডিও রেফারিং দল জানাতে পারে।

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের রেফারিং দল

প্রধান রেফারি: জোয়াও পিনেইরো, পর্তুগাল
প্রথম সহকারী রেফারি: ব্রুনো জেসুস, পর্তুগাল
দ্বিতীয় সহকারী রেফারি: লুসিয়ানো মাইয়া, পর্তুগাল
চতুর্থ অফিশিয়াল: ড্রু ফিশার, কানাডা
রিজার্ভ সহকারী রেফারি: মাইকেল বারওয়েগেন, কানাডা

আরটিভি/এসআর