images

খেলা / ফুটবল

নিয়মভঙ্গ করে মেসিকে ক্লাব বিশ্বকাপে খেলিয়েছিলেন ইনফান্তিনো, জেনে নিন ইতিহাস

শুক্রবার, ১০ জুলাই ২০২৬ , ০৯:১৪ পিএম

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বড় টুর্নামেন্টে লিওনেল মেসির উপস্থিতি নিশ্চিত করতে আগ্রহী এমন আলোচনা ফুটবল অঙ্গনে দীর্ঘদিনের। সেই বিতর্ক নতুন করে সামনে আসে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত সম্প্রসারিত ক্লাব বিশ্বকাপকে ঘিরে। 

২০২৪ মৌসুমে ইন্টার মায়ামি এমএলএসের নিয়মিত মৌসুমে সর্বোচ্চ পয়েন্ট সংগ্রহ করে জিতে নেয় এমএলএস সাপোর্টার্স শিল্ড। তবে প্লে-অফে চ্যাম্পিয়ন হয়ে এমএলএস কাপ জেতে এলএ গ্যালাক্সি, যাদের অনেকেই মৌসুমের আনুষ্ঠানিক লিগ চ্যাম্পিয়ন হিসেবে বিবেচনা করেন।

এদিকে ক্লাব বিশ্বকাপে স্বাগতিক দেশের প্রতিনিধি কোন ক্লাব হবে, তা নিয়ে দীর্ঘদিন কোনো সিদ্ধান্ত জানায়নি ফিফা। শেষ পর্যন্ত ফিফা ঘোষণা দেয়, স্বাগতিক দেশের প্রতিনিধিত্ব করবে ইন্টার মায়ামি।

এই সিদ্ধান্তের ফলে লিওনেল মেসির দল উদ্বোধনী ম্যাচে হার্ড রক স্টেডিয়ামে মিশরের আল আহলির বিপক্ষে মাঠে নামার সুযোগ পায়।

ফিফার এই সিদ্ধান্ত নিয়ে ফুটবল অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। সমালোচকদের দাবি, এমএলএস কাপ জয়ী এলএ গ্যালাক্সির পরিবর্তে ইন্টার মায়ামিকে সুযোগ দিয়ে ফিফা নিজেদের নির্বাচনী মানদণ্ড থেকে সরে এসেছে। তাদের অভিযোগ, মেসির উপস্থিতি নিশ্চিত করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

অন্যদিকে ফিফার ব্যাখ্যা ছিল, স্বাগতিক দেশের প্রতিনিধি হিসেবে ইন্টার মায়ামিকে নির্বাচন করা হয়েছে কারণ তারা ২০২৪ মৌসুমে নিয়মিত লিগে সর্বোচ্চ পারফরম্যান্স দেখিয়ে সাপোর্টার্স শিল্ড জিতেছিল।

আরও পড়ুন
skyler

বিশ্বকাপ চলাকালে পুরুষদের যৌন উত্তেজনা বাড়ে: স্কাইলার মে

তবে এই সিদ্ধান্ত আজও বিতর্কের বিষয় হয়ে রয়েছে। অনেক ফুটবল বিশ্লেষকের মতে, বিষয়টি ছিল নিয়মের ব্যাখ্যার প্রশ্ন, আবার সমালোচকদের ভাষ্য এটি ছিল মেসিকে ক্লাব বিশ্বকাপের মঞ্চে রাখার জন্য নেওয়া একটি বিশেষ সিদ্ধান্ত।

আরটিভি/এসকে