images

খেলা / ক্রিকেট

বন্যার্তদের নিয়ে যে বার্তা দিলেন তামিম ইকবাল  

সোমবার, ১৩ জুলাই ২০২৬ , ০৯:১৪ পিএম

সারাদেশের বিভিন্ন জায়গা বন্যাকবলিত হয়ে মানুষ বিপদগ্রস্ত হয়ে পড়েছেন। এনিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল।  

সোমবার (১৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে তামিম ইকবাল লিখেছেন, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবানসহ দেশের অনেক এলাকা এখন বন্যাকবলিত। লাখো মানুষ পানিবন্দি। অনিশ্চয়তা ও দুর্ভাবনায় দিন পার করছে অসংখ্য মানুষ। এই বিপর্যয়ে আক্রান্ত মানুষদের সমব্যথী আমরাও। বানভাসি মানুষদের জন্য বিসিবির পক্ষ থেকে যতটুকু সহায়তা করা সম্ভব, আমরা অবশ্যই করবো।  

আরও পড়ুন
copy

অজি ক্রিকেটে সমকামিতা, সতীর্থের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে গার্ডনারের বিচ্ছেদ

এরপর প্রত্যাশা জানিয়ে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, আশা করি, এই দুর্যোগ দ্রুত কেটে যাবে। ততদিন পর্যন্ত সর্বস্তরের মানুষ আমরা ঐক্যবদ্ধভাবে চেষ্টা করি অসহায় মানুষদের পাশে থাকার ও সাধ্যানুযায়ী যতটুকু করা যায়, তা করার। 

দেশে সাম্প্রতিক অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড় ধসে সৃষ্ট ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত ৫৪ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও ৩৯ জন। দেশের ৭টি জেলায় আকস্মিক এই প্রাকৃতিক দুর্যোগে ১ লাখ ৫৫ হাজার ৩১১টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। সব মিলিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৯ হাজার ৪১১ জনে।

আরটিভি/এসআর