images

খেলা / ফুটবল

সুদিন ফেরাতে এবার গার্দিওয়ালার দিকে নজর দিয়েছে ইতালি

সোমবার, ১৩ জুলাই ২০২৬ , ১০:৩৭ পিএম

সবশেষ ২০০৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ইতালি। এরপর টানা দুইবার গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া দলটি এক যুগ ধরে বিশ্বকাপ খেলারই সুযোগ পাচ্ছে না ৪ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। তাই সুদিন ফেরাতে স্প্যানিশ কিংবদন্তি পেপ গার্দিওয়ালাকে কোচ বানাতে চায় ইতালি।

ইতালির শীর্ষ ক্রীড়া দৈনিক লা গাজেত্তা দেল্লো স্পোর্টের প্রতিবেদনে বলা হয়েছে, ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি) সম্ভাব্য কোচদের সংক্ষিপ্ত তালিকায় গার্দিওয়ালাকে রেখেছে।

সম্প্রতি ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির সঙ্গে দীর্ঘ এক দশকের বর্ণাঢ্য অধ্যায় শেষ করেছেন গার্দিওয়ালা। এরপরই জাতীয় দলের দায়িত্ব নেওয়ার সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। 

আরও পড়ুন
LIy

গুগলে ‘চোরের দল’ লিখলেই আসছে আর্জেন্টিনার নাম, ঘটনা কী

জানা গেছে, ফেডারেশনের নতুন কারিগরি পরিচালক পাওলো মালদিনির নেতৃত্বে ইতালির ফুটবল পুনর্গঠনের পরিকল্পনা চলছে। সেই পরিকল্পনার অংশ হিসেবেই গার্দিওলাকে ‘স্বপ্নের প্রার্থী’ হিসেবে দেখা হচ্ছে। 

তবে গার্দিওয়ালার পাশাপাশি ইতালির সাবেক দুই কোচ রবার্তো মানচিনি ও আন্তোনিও কন্তের নামও আলোচনায় আছে। মানচিনির কোচিংয়েই ২০২১ সালে ইউরোয় চ্যাম্পিয়ন হয়ে ঘুরে দাঁড়ানোর আভাস দিয়েছিল ইতালি। 

অবশ্য গার্দিওয়ালাকে ইতালির কোচ হিসেবে নিয়োগ দেওয়া সহজ হবে না। প্রতিবেদনে বলা হয়েছে, তার মোটা অংকের বেতনের চাহিদাই সবচেয়ে বড় বাধা।

ম্যানচেস্টার সিটিতে শেষ মৌসুমে ৩৪৬ কোটি টাকা বেতন পেয়েছেন গার্দিওয়ালা। বিশাল এই পারিশ্রমিক এফআইজিসির পক্ষে বহন করা কঠিন। এর আগে গার্দিওলা ইঙ্গিত দিয়েছিলেন যে, ভবিষ্যতে কোনো এক সময় জাতীয় দলের কোচ হওয়ার আগ্রহ আছে। 

যদি শেষ পর্যন্ত গার্দিওলা ইতালির দায়িত্ব নেন, তাহলে লায়োস সাইজল্যারের পর তিনি হবেন আজ্জুরিদের ইতিহাসে দ্বিতীয় বিদেশি প্রধান কোচ।

আরটিভি/এসআর