images

খেলা / ফুটবল

মোবাইলে যেভাবে দেখবেন ফ্রান্স-স্পেনের সেমিফাইনাল

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ , ০২:৫০ পিএম

ফুটবলপ্রেমীদের অপেক্ষার অবসান। মঙ্গলবার (১৪ জুলাই) অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল, যেখানে মুখোমুখি হবে ইউরোপের দুই পরাশক্তি ফ্রান্স ও স্পেন। সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়নের এই লড়াইকে ইতোমধ্যেই অনেকেই বলছেন ‘ফাইনালের আগের ফাইনাল’।

দুই দলের ইতিহাস, সাফল্য ও প্রতিদ্বন্দ্বিতার কারণে ম্যাচটি ঘিরে বিশ্বজুড়ে তৈরি হয়েছে তুমুল উত্তেজনা। একদিকে দুবারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স, অন্যদিকে ২০১০ সালের বিশ্বকাপজয়ী স্পেন। জয়ী দল নিশ্চিত করবে ফাইনালের টিকিট।

বাংলাদেশ সময় আজ দিবাগত রাত ১টায় ডালাসে শুরু হবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ।

বাংলাদেশের দর্শকরা ম্যাচটি টিভিতে সরাসরি দেখতে পারবেন, বিটিভি, টি-স্পোর্টস, সময় টেলিভিশন।

মোবাইলে যেভাবে দেখবেন, স্মার্টফোন বা অন্যান্য স্মার্ট ডিভাইসে সাবস্ক্রিপশন নিয়ে ম্যাচটি উপভোগ করা যাবে নিচের প্ল্যাটফর্মগুলোতে- মাই রবি (My Robi), টফি (Toffee), বায়োস্কোপ (Bioscope) আইস্ক্রিন (iScreen)।

এ ছাড়া অনলাইনে আরও কিছু প্ল্যাটফর্ম থেকেও ম্যাচটি দেখা যাবে, যেমন- SportsZify ও SportzX

বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় এই সেমিফাইনালে কে হাসবে শেষ হাসি ফ্রান্স নাকি স্পেন, তা জানতে ফুটবলপ্রেমীদের অপেক্ষা করতে হবে মধ্যরাত পর্যন্ত।

আরটিভি/এসকে