images

খেলা / ফুটবল

যে কারণে মেসিদের ইংলিশ পরীক্ষায় কঠিন গার্ড দিতে পারেন রেফারি এলফাতে!

বুধবার, ১৫ জুলাই ২০২৬ , ০৫:৩৫ পিএম

বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ মাঠে নামতে যাচ্ছে ইংল্যান্ড ও আর্জেন্টিনার। বিশ্বকাপে সবশেষ ২০০২ সালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। সেই ম্যাচে পেনাল্টি থেকে গোল করে দলকে জয় এনে দিয়েছিলেন ডেভিড বেকহ্যাম। এরপর কেটে গেছে ২৪টি বছর কিন্তু বিশ্বকাপে আলবিসেলেস্তাদের বিপক্ষে মাঠে নামা হয়নি ইংলিশদের।

এমনটি মেসির অধীনে এই প্রথমবার ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনার। ফলে মেসির জন্য ম্যাচটি ঐতিহাসিকও বলা যায়। অন্যদিকে টানা দ্বিতীয়বার ফাইনাল খেলতে মরিয়া আলবিসেলেস্তারা। মাঠের লড়াইয়ের বাইরে দুই দেশের রাজনৈতিক টানাপোড়নের কারণে এই ম্যাচের উত্তেজনা চরমে।

তাই মেসিদের ইংলিশ পরীক্ষায় কঠিন পাহারে দিতে পারেন যুক্তরাষ্ট্রের অভিজ্ঞ রেফারি ইসমায়েল এলফাত। বহুল প্রতীক্ষিত আর্জেন্টিনা–ইংল্যান্ড লড়াই পরিচালনার দায়িত্ব পেয়েছেন তিনি।

এই ম্যাচকে সামনে রেখে দুই দেশের দর্শকদের মধ্যে সকল ঝামেলা এড়াতে নিরাপত্তা জোরদার করেছে আটলান্টা পুলিশ।

এক বিবৃতিতে আটলান্টা পুলিশ জানিয়েছে, যেহেতু আটলান্টা আসন্ন ফিফা বিশ্বকাপ সেমিফাইনাল ম্যাচ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে এবং বিপুল সংখ্যক বাসিন্দা ও দর্শনার্থীদের স্বাগত জানাচ্ছে, তাই আটলান্টা পুলিশ বিভাগ শহরজুড়ে জননিরাপত্তা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। 

আরও পড়ুন
dapy

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের আগে আলোচনায় ফকল্যান্ড যুদ্ধ, কী ঘটেছিল

বিবৃতিতে আরও বলা হয়, ইভেন্ট ভেন্যু, বিনোদন এলাকা এবং অন্যান্য ব্যস্ত জায়গাগুলোতে কৌশলগতভাবে অতিরিক্ত কর্মী মোতায়েন করা হয়েছে। অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিহত করতে এবং বাসিন্দা ও দর্শনার্থীরা যাতে নিরাপদে এই ঐতিহাসিক ইভেন্টটি উপভোগ করতে পারে তা নিশ্চিত করতেই এই সক্রিয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

মূলত, দুই দেশের মধ্যকার ঐতিহাসিক উত্তেজনার বিষয়ে অবগত আটলান্টা পুলিশ। ১৯৮২ সালে ব্রিটেন ও আর্জেন্টিনার মধ্যে ফকল্যান্ড যুদ্ধ সংগঠিত হয়। ৭৪ দিনের এই সংক্ষিপ্ত যুদ্ধে ৬৪৯ জন আর্জেন্টাইন সৈন্য, ২৫৫ জন ব্রিটিশ যোদ্ধা এবং তিনজন বেসামরিক নাগরিক নিহত হন। এই ব্রিটিশ সমুদ্রপার অঞ্চলটি, যা আর্জেন্টিনায় 'লাস মালভিনাস' নামে পরিচিত, তা নিয়ে এখনও দুই দেশের মধ্যে সার্বভৌমত্বের বিরোধ রয়েছে।

এদিকে চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার প্রতিটি ম্যাচেই রেফারির সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। তাই হাইভোল্টেজ সেমিফাইনালে রেফারি বিতর্ক এড়ানো বড় চ্যালেঞ্জ রয়েছে ইসমায়েল এলফাতের উপর। এখন দেখার বিষয় মাঠে কতটা প্রভাব ফেলতে পারেননি তিনি।

সহকারী রেফারি কোরি পার্কার ও কাইল অ্যাটকিনস। চতুর্থ রেফারির দায়িত্বে থাকবেন ইতালির মাউরিজিও মারিয়ানি। ৪৪ বছর বয়সি এলফাত এবারের বিশ্বকাপে ইতোমধ্যে তিনটি ম্যাচ পরিচালনা করেছেন। 

গ্রুপ পর্বে নেদারল্যান্ডস–জাপান ও উরুগুয়ে–স্পেন ম্যাচে দায়িত্ব পালনের পর শেষ ষোলোয় ব্রাজিল–নরওয়ে ম্যাচেও বাঁশি ছিল তার হাতে। ওই ম্যাচে নরওয়ে ২-১ গোলে ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে জায়গা করে নেয়। 

মরক্কোয় জন্ম নেয়া এলফাত ২০০১ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। বর্তমানে টেক্সাসে বসবাসকারী এই রেফারি ২০১২ সাল থেকে মেজর লিগ সকারে (এমএলএস) ম্যাচ পরিচালনা করছেন। ২০১৬ সালে ফিফার আন্তর্জাতিক রেফারির তালিকায় অন্তর্ভুক্ত হন তিনি।

২০২২ কাতার বিশ্বকাপে অভিষেক হয় এলফাতের। সেই আসরের আর্জেন্টিনা–ফ্রান্স ফাইনালে তিনি চতুর্থ রেফারির দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া এমএলএস কাপ ফাইনাল ও কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপের ফাইনালের মতো বড় ম্যাচ পরিচালনার অভিজ্ঞতাও রয়েছে তার।

অন্যদিকে আর্জেন্টিনা–ইংল্যান্ড লড়াইয়ে ইংলিশদের সমর্থন জানিয়েছে ট্রাম্প প্রশাসন। ডেইলি মেইলকে এই তথ্য জানিয়েছেন ট্রাম্পের বিশ্বকাপ প্রতিনিধি অ্যান্ড্রু জুলিয়ানি। 

তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি আমাদের ২৫০তম জন্মবার্ষিকীতে বিশ্বকাপ জিততে না-ই পারে, তবে আমাদের এই ঐতিহাসিক বর্ষপূর্তির উদযাপনের মধ্যে ইংলিশদের আমেরিকায় এসে ট্রফি জিতে নেওয়াটা হবে এক দারুণ গল্প।

জুলিয়ানি আরও বলেন, আমি যতটুকু জানি, ইংল্যান্ডের জন্য এটি দীর্ঘ ৬০ বছরের এক কষ্টের ইতিহাস। তাই তারা যদি এবার টুর্নামেন্টটি জিততে পারে, তবে সেটি হবে তাদের জন্য এক চমৎকার বিজয়। আমি মনে-প্রাণে বিশ্বাস করি ইংল্যান্ড এবার পুরো পথ পাড়ি দিতে পারবে (চ্যাম্পিয়ন হতে পারবে), কারণ টিকে থাকা দলগুলোর মধ্যে তারা অন্যতম সেরা।

আর্জেন্টিনা–ইংল্যান্ডের বিশ্বকাপ ইতিহাসে এখন পর্যন্ত ইংল্যান্ড জিতেছে তিনটি ম্যাচ, আর্জেন্টিনা জিতেছে একটি, আর একটি ম্যাচের নিষ্পত্তি হয়েছে টাইব্রেকারে আর্জেন্টিনার পক্ষে। ফলে আটলান্টাই কঠিন পরীক্ষা দিতে যাচ্ছে আর্জেন্টিনা।

আরটিভি/এসআর