images

খেলা / ফুটবল

ব্রাজিলের ৬৪ বছরের যে রেকর্ড ভাঙার অপেক্ষায় আর্জেন্টিনা

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ০১:৩২ পিএম

ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। শিরোপা নির্ধারণী ম্যাচে তাদের প্রতিপক্ষ ২০১০ বিশ্বকাপজয়ী স্পেন। এই ম্যাচে জয় পেলেই ফুটবল ইতিহাসে নতুন অধ্যায় রচনা করবে লিওনেল মেসির দল।

বিশ্বকাপের ইতিহাসে এখন পর্যন্ত মাত্র দুটি দল টানা দুই আসরে শিরোপা জয়ের কীর্তি গড়েছে। প্রথমে ১৯৩৪ ও ১৯৩৮ সালে ইতালি এই নজির স্থাপন করে। এরপর ১৯৫৮ সালে সুইডেন এবং ১৯৬২ সালে চিলি বিশ্বকাপ জিতে ব্রাজিল দ্বিতীয় দল হিসেবে টানা দুই বিশ্বকাপ নিজেদের করে নেয়। সেই থেকে কেটে গেছে ৬৪ বছর, কিন্তু আর কোনো দল এই বিরল সাফল্যের পুনরাবৃত্তি করতে পারেনি।

২০২২ সালের কাতার বিশ্বকাপে লিওনেল মেসির নেতৃত্বে ৩৬ বছরের শিরোপাখরা কাটিয়ে তৃতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। ফ্রান্সের বিপক্ষে রোমাঞ্চকর ফাইনালে টাইব্রেকারে জিতে বিশ্বকাপ ঘরে তোলে আলবিসেলেস্তেরা।

চার বছর পর আবারও ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়নরা। এবার প্রতিপক্ষ স্পেন। শিরোপা জিততে পারলে ইতালি ও ব্রাজিলের পাশে নাম লেখাবে আর্জেন্টিনা। একই সঙ্গে ১৯৬২ সালের পর প্রথম দল হিসেবে টানা দুই বিশ্বকাপ জয়ের অনন্য গৌরব অর্জন করবে তারা।

আরও পড়ুন
ARGENTINA

আর্জেন্টাইনদের কাছে ‘সেকেন্ড হোম’ হল বাংলাদেশ

আধুনিক ফুটবলে বিশ্বকাপের শিরোপা ধরে রাখা সবচেয়ে কঠিন চ্যালেঞ্জগুলোর একটি। প্রতিটি আসরে প্রতিযোগিতা আরও কঠিন হয়ে উঠছে, নতুন নতুন শক্তিশালী দল উঠে আসছে। এমন বাস্তবতায় টানা দুইবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়া নিঃসন্দেহে ফুটবল ইতিহাসের অন্যতম বিরল অর্জন। এখন দেখার অপেক্ষা স্পেনকে হারিয়ে ব্রাজিলের ৬৪ বছরের পুরোনো রেকর্ডের সমকক্ষ হতে পারে কি না আর্জেন্টিনা।

আরটিভি/এসকে