images

খেলা / ফুটবল

বিশ্বকাপে আর্জেন্টিনার সবশেষ হারের ম্যাচের রেফারি এবার ফাইনালে

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ০৮:৪০ এএম

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে রোববার (১৯ জুলাই) দিবাগত রাত ১টায় অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা ও স্পেনের শিরোপা নির্ধারণী ম্যাচ। এই ম্যাচ পরিচালনার দায়িত্ব পয়েছেন স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিচে। 

সেই ম্যাচে অভিজ্ঞ এই রেফারির নিয়োগ যেমন আলোচনার জন্ম দিয়েছে, তেমনি নতুন করে সামনে এসেছে তার বিতর্কিত অতীতও। প্রতিবেদন আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের। 

আর্জেন্টিনার সঙ্গে ভিনচিচের পরিচয় নতুন নয়। ২০২২ কাতার বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে আলবিসেলেস্তেদের ২-১ গোলের অপ্রত্যাশিত পরাজয়ের ম্যাচটি পরিচালনা করেছিলেন তিনিই। সেটিই ছিল বিশ্বকাপে আর্জেন্টিনার সর্বশেষ হার।

আরও পড়ুন
20

ফাইনালে আর্জেন্টিনার ফুটবলারদের নিষিদ্ধের দাবি, ফিফাকে চিঠি

৪৬ বছর বয়সী ভিনচিচ ২০১০ সাল থেকে ফিফার আন্তর্জাতিক রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন। স্লোভেনিয়ার অন্যতম সেরা রেফারি হিসেবে পরিচিত তিনি। ক্যারিয়ারে পরিচালনা করেছেন ইউরোপীয় ফুটবলের বেশ কয়েকটি মর্যাদাপূর্ণ ম্যাচ। 

২০২৩ উয়েফা নেশনস লিগে স্পেন ও ইতালির সেমিফাইনাল এবং ২০২৪ উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে  মাদ্রিদ ও বরুসিয়া ডর্টমুন্ডের ম্যাচও তার দায়িত্বে ছিল। বিশ্বকাপে এটি হবে তার ষষ্ঠ ম্যাচ পরিচালনা। 

এর আগে তিনি আর্জেন্টিনা–সৌদি আরব, ওয়েলস–ইংল্যান্ড, ব্রাজিল–মরক্কো, জর্ডান–আলজেরিয়া এবং মেক্সিকো–ইকুয়েডর ম্যাচ পরিচালনা করেছেন। এই পাঁচ ম্যাচে তিনি মোট ১৫টি হলুদ কার্ড এবং একটি লাল কার্ড দেখিয়েছেন।

AFP__20240709__363H6DA__v1__HighRes__FblEuro2024Match49EspFra_copy

এছাড়া ২০২৫ সালের ক্লাব বিশ্বকাপে রিভার প্লেট ও মেক্সিকোর মন্টেরের মধ্যকার ম্যাচও পরিচালনা করেন ভিনচিচ। ওই ম্যাচে রিভার প্লেটের কলম্বিয়ান মিডফিল্ডার কেভিন কাস্তানিওকে লাল কার্ড দেখিয়েছিলেন তিনি।

বিশ্বকাপ ফাইনালে ভিনচিচের সঙ্গে সহকারী রেফারি হিসেবে থাকবেন তার স্বদেশি তোমাজ ক্লানচনিক ও আন্দ্রাজ কোভাচিচ। চতুর্থ রেফারির দায়িত্ব পালন করবেন জর্ডানের আধহাম মাখাদমেহ।

আরটিভি/এসআর