images

খেলা / ফুটবল

যে কারণে বিশ্বকাপ ফাইনালে গ্যালারিতে থাকছেন না ইয়ামালের বাবা

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ০৫:২৮ পিএম

বিশ্বকাপের ফাইনালে স্পেনের জার্সিতে মাঠে নামতে যাচ্ছেন তরুণ তারকা লামিনে ইয়ামাল। তবে এই ঐতিহাসিক ম্যাচে গ্যালারিতে বসে ছেলেকে সমর্থন জানাতে পারবেন না তার বাবা মুনির নাসরাউই।

স্প্যানিশ সংবাদমাধ্যম এল এস্পানিওল-এর প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে মৃগীরোগে ভুগছেন নাসরাউই। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দীর্ঘ বিমানযাত্রা এবং ফাইনালের মতো উচ্চচাপের পরিবেশ তার স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। সে কারণেই যুক্তরাষ্ট্রে গিয়ে ম্যাচটি দেখার সিদ্ধান্ত থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।

এ বিষয়ে নাসরাউই বলেন, আমি মৃগীরোগে ভুগছি। প্রতিদিন ওষুধ খেতে হয়। ফাইনালের উত্তেজনা আমার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। দীর্ঘ সময় বিমানে ভ্রমণ করাও সম্ভব নয়।

তিনি আরও জানান, নিজের উপস্থিতির কারণে ছেলের মনোযোগে কোনো ধরনের প্রভাব পড়ুক, সেটিও তিনি চান না। তার ভাষায়, আমাকে নিজের কথা, ছেলের কথা এবং পরিবারের কথা ভাবতে হবে। তাই ঘরে বসেই ফাইনাল দেখা আমার জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্ত।

আরও পড়ুন
LT20

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের দলের মালিক

যদিও বাবা গ্যালারিতে থাকছেন না, তবুও পুরো টুর্নামেন্টজুড়ে ইয়ামালের পাশে ছিলেন তার মা শেইলা এবং পরিবারের অন্যান্য সদস্যরা। বিশ্বকাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচেও দূর থেকেই ছেলের জন্য শুভকামনা জানাবেন মুনির নাসরাউই।

আরটিভি/এসকে