শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ০৮:৫৯ এএম
৪০ বছর পর বিশ্বকাপের নকআউটে আর্জেন্টিনার মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড। ম্যাচে ৮০ মিনিট পর্যন্ত এগিয়ে থাকলেও ফাইনালে উঠতে পারে ইংলিশরা। যার ফলে বিশ্বজুড়ে সমালোচনার কেন্দ্রবিন্দুতে কোচ টমাস টুখেলের ফুটবল ট্যাকটিকস। এবার টুখেলের উপর ক্ষেপেছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার (১৮ জুলাই) নিউ ইয়র্কে ফিফা সভাপতি জান্নি ইনফান্তিনোর সাথে এক যৌথ সংবর্ধনা অনুষ্ঠানে টুখেলের রক্ষণাত্মক নীতি বেছে নেওয়ার সিদ্ধান্তকে খোঁচা দিয়েছেন ট্রাম্প।
সেই সঙ্গে হ্যারি কেইনের প্রশংসা করেছেন তিনি। ট্রাম্প বলেন, ইংল্যান্ড দলে হ্যারি কেইন নামে একজন দুর্দান্ত খেলোয়াড় আছে, যার সাথে আমি গলফ খেলেছিলাম। তারা সম্ভবত তাকে রক্ষণাত্মক খেলোয়াড়ে পরিণত করে একটা ভুল করেছে।
তিনি আরও বলেন, তারা ম্যাচে লিড নিল, আর এরপরই তাদের সেরা খেলোয়াড়টিকে ডিফেন্সে নামিয়ে দিল! আমাদের একটু আক্রমণাত্মক হওয়া উচিত ছিল, তাই না? তবে কোচিংয়ের আমি কী বুঝি!
দ্বিতীয় সেমিফাইনালে শেষ আধঘণ্টায় ইংল্যান্ড যখন লিড ধরে রাখার চেষ্টা করছিল, তখন কোচ থমাস টুখেল দুজন ফরোয়ার্ডকে তুলে নিয়ে মাঠে ডিফেন্ডার নামান। এই পরিবর্তনের কারণে পুরো ইংল্যান্ড দল রক্ষণাত্মক ভঙ্গিতে খেলতে বাধ্য হয়।
তবে নিজের সিদ্ধান্তে ভুল দেখছেন না টুখেল। তার ভাষ্য, না, আমি আমার সিদ্ধান্তের জন্য অনুতপ্ত নই। আমার মনে হয়েছিল দল মাঠে বড্ড নিষ্ক্রিয় হয়ে পড়েছে। আমি কেবল দলকে সাহায্য করার চেষ্টা করছিলাম।
আরটিভি/এসআর