images

খেলা / ফুটবল

আর্জেন্টিনাকে হারাতে শক্তিশালী একাদশ ঘোষণা স্পেনের

রোববার, ১৯ জুলাই ২০২৬ , ১১:২৭ পিএম

সবশেষ ২০১০ সালে শিরোপা জিতেছিল স্পেন। এরপর আর ফাইনাল খেলা হয়নি। তবে ১৬ বছর পর আবারও শিরোপা জয়ের খুব কাছে রয়েছে স্প্যানিশরা। তাই শিরোপা নির্ধারণী ম্যাচে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে ইয়ামাল-রদ্রিগোরা।

কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নামছে স্পেন। পেদ্রিকে ছাপিয়ে ফাবিয়ান রুইজ মিডফিল্ডার হিসেবেই খেলবেন।

আরও পড়ুন
py

স্পেনের হাতে বিশ্বকাপ ট্রফি দেখতে চায় গাজাবাসী

পেদ্রো পোরো রাইটব্যাক হিসেবে শুরুর একাদশে। অ্যাটাকিং মিডফিল্ডারের ভূমিকায় যথারীতি আছেন দানি ওলমো।

স্পেন একাদশ:  উনাই সিমন, ডিফেন্ডার: পেদ্রো পোরো, পাউ কুবার্সি, আইমেরিক লাপোর্তে, মার্ক কুকুরেয়া, মিডফিল্ডার: রদ্রি, ফাবিয়ান রুইজ, দানি ওলমো, অ্যালেক্স বায়েনা; ফরোয়ার্ড: লামিন ইয়ামাল, মিকেল ওয়ারজাবাল।

আরটিভি/ এসআর