images

খেলা / ফুটবল

লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন এনজো

সোমবার, ২০ জুলাই ২০২৬ , ০৩:২৮ এএম

স্পেনের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচে যোগ করা সময়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে এনজো ফার্নান্দেজকে ।

যোগকরা সময়ের তৃতীয় মিনিটের সময় বেপরোয়া ট্যাকল করে স্প্যানিশ খেলোয়াড়কে ফাউল করলে রেফারি তাকে দ্বিতীয় হলুদ কার্ড দেখান এনজোকে। এর ফলে সঙ্গে সঙ্গেই লাল কার্ডে বহিষ্কার হন আর্জেন্টাইন এই মিডফিল্ডার।

আরও পড়ুন
opy

আর্জেন্টিনাকে সমর্থন দিয়ে যা বললেন ট্রাম্প

এনজোর বিদায়ের পর ১০ জনের দলে পরিণত হয় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে একজন কম নিয়ে খেলতে হওয়ায় লিওনেল স্কালোনির দলের ওপর চাপ আরও বেড়ে গেছে।

পুরো টুর্নামেন্টজুড়ে আর্জেন্টিনার মাঝমাঠের অন্যতম ভরসা ছিলেন এনজো। তবে ফাইনালে তার এই বেপরোয়া চ্যালেঞ্জ দলের জন্য বড় বিপদ ডেকে আনল। এখন বাকি সময় ১০ জন নিয়েই স্পেনের আক্রমণ সামাল দিতে হবে লিওনেল মেসিদের।

আরটিভি/এসআর