images

খেলা / ফুটবল

ভারতীয় দলের বাংলাদেশ সফর নিয়ে যা বললেন আমিনুল হক

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ০৫:২২ পিএম

গত বছর বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। কিন্তু রাজনৈতিক কারণে সরকারের অনুমতি না পাওয়ার সিরিজটি স্থগিত করেছিল বিসিসিআই। তবে জাতীয় নির্বাচনের পর পরিস্থিতি বদলানোয় চলতি বছরের আগস্টে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে ভারতের। 

এই সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে দুই দল। তবে সম্প্রচারস্বত্ব বিক্রির উদ্যোগ এবং ভারতের শ্রীলঙ্কা সফরের সূচিতে পরিবর্তনের পর আবারও আলোচনায় এসেছে বিষয়টি। 

আরও পড়ুন
Lopy

জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধন করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

মঙ্গলবার (২১ জুলাই) যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক কথা বলেছেন এ বিষয়ে।

তিনি বলেন, বর্তমান সরকার ক্রীড়া কূটনীতিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। ক্রিকেট আমাদের জন্য মর্যাদার একটি ক্ষেত্র, আর বিশ্ব ক্রিকেটে বাংলাদেশেরও শক্ত অবস্থান রয়েছে। আমরা ইতোমধ্যে ভারতীয় দূতাবাসের সঙ্গে কথা বলেছি, তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। সবাই সেপ্টেম্বরে ভারতের বাংলাদেশ সফরের অপেক্ষায় রয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, ভারত বাংলাদেশে এলে অতীতে ঘটে যাওয়া একটি ছোট ঘটনার কারণে যে উত্তেজনা তৈরি হয়েছিল, সেটি আমরা অতিক্রম করতে পারব বলে মনে করি। আশা করি, ক্রীড়া কূটনীতি, পারস্পরিক যোগাযোগ এবং দুই দেশের চলমান সম্পর্ক আরও এগিয়ে যাবে। 

আরটিভি/এসআর