images

খেলা / ফুটবল

চেলসিতে যোগ দিয়ে ইতিহাস গড়লেন রজার্স

বুধবার, ২২ জুলাই ২০২৬ , ০৬:০১ পিএম

রেকর্ড ট্রান্সফার ফি’তে অ্যাস্টন ভিলা থেকে চেলসিতে যোগ দিলেন ইংল্যান্ডের অ্যাটাকিং মিডফিল্ডার মরগান রজার্স। রেকর্ড ১১৭ মিলিয়ন পাউন্ডের চুক্তিতে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে চেলসি।

এই দলবদলের মাধ্যমে ব্রিটিশ ফুটবল ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড় হওয়ার গৌরব অর্জন করলেন তিনি। রজার্স স্ট্যামফোর্ড ব্রিজে ব্লুজদের সাথে একটি দীর্ঘমেয়াদি চুক্তি (৬ বছর এবং আরও ১ বছর বাড়ানোর সুযোগসহ) স্বাক্ষর করেছেন। 

আরও পড়ুন
Lopy

অবশেষে গার্দিওয়ালাকে নিয়োগের বিষয়ে মুখ খুললেন ইতালি ফুটবল প্রধান

এর মাধ্যমে তিনি চলতি গ্রীষ্মের শুরুতে ম্যানচেস্টার সিটিতে ১১৬ মিলিয়ন পাউন্ডে যোগ দেওয়া এলিয়ট অ্যান্ডারসনের গড়া রেকর্ডটি ভেঙে দিয়েছেন। বিশ্বকাপ শেষে দেশে ফিরে গেল সোমবার মেডিকেল পরীক্ষা সম্পন্ন করেছেন রজার্স।

এ সম্পর্কে রজার্স বলেন, আমি খুবই উত্তেজিত। আমার জন্য লন্ডনের সবচেয়ে বড় ক্লাব চেলসি। ছোটবেলা থেকেই আমি এই ক্লাবের সমর্থক। নতুন ম্যানেজারের অধীনে চেলসির ভবিষ্যত পরিকল্পনার সাথে কাজ করতে আমি মুখিয়ে আছি। এখাকার খেলোয়াড়রা বেশ প্রতিভাবান। এজন্যই আমি এখানে খেলতে এসেছি।

চেলসির ইতিহাসে এখন রজার্স সবচেয়ে দামী ফুটবলার। এর আগে বেনফিকা থেকে ২০২৩ সালে ১০৭ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে এনজো ফার্নান্দেজকে দলে নিয়েছিল চেলসি, যা এতদিন পর্যন্ত সর্বোচ্চ ছিল। 

আরটিভি/এসআর