শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ০৫:৫১ পিএম
আগামী মাসের প্রথম সপ্তাহেই দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ইনজুরির কারণে এই সফরে থাকা হচ্ছে না দ্রুতগতির পেসার নাহিদ রানার।
মাঠের বাইরে ছিটকে গেলেও ব্যক্তিগত জীবনে সুখবর নিয়ে এলেন তরুণ এই গতিদানব। খেলার এই অনাকাঙ্ক্ষিত ফাঁকা সময়ে জীবনের নতুন দ্বিতীয় ইনিংস শুরু করলেন তিনি।
বৃহস্পতিবার (২৩ জুলাই) পারিবারিকভাবে বিয়ের পিঁড়িতে বসেছেন নাহিদ রানা।
নাহিদের সাইড স্ট্রেইনের স্ক্যান রিপোর্টে গ্রেড টু ধরা পড়েছে। যা সেরে উঠতে সময় লাগবে মাস খানেকের বেশি। যেহেতু পুনর্বাসন চলাকালীন তিনি বল করার মতো ফিট থাকবেন না, তাই অজিদের বিপক্ষে টেস্ট সিরিজটিতে তাকে বাদ দিয়েই দল সাজাতে হচ্ছে নির্বাচকদের।
আরটিভি/এসআর