images

খেলা / ক্রিকেট

কোন খেলায় কোন দেশ বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন, এক নজরে দেখে নিন সেরা দেশগুলো

সোমবার, ২৭ জুলাই ২০২৬ , ১০:০৮ এএম

বিশ্ব ক্রীড়াঙ্গনে প্রতি বছরই বিভিন্ন খেলার বিশ্ব চ্যাম্পিয়ন নির্ধারিত হয়। কোথাও বিশ্বকাপ, কোথাও বিশ্ব চ্যাম্পিয়নশিপ কিংবা অন্য কোনো বৈশ্বিক আসরের মাধ্যমে নতুন চ্যাম্পিয়নের মুকুট ওঠে একটি দেশের মাথায়। তবে সব খেলার বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন সম্পর্কে একসঙ্গে জানা অনেকের পক্ষেই সহজ নয়।

বাংলাদেশে ফুটবল ও ক্রিকেট সবচেয়ে জনপ্রিয় হওয়ায় অন্য অনেক খেলার সর্বশেষ বিশ্ব চ্যাম্পিয়ন সম্পর্কে ক্রীড়াপ্রেমীদের আগ্রহ তুলনামূলক কম। তাই এক নজরে দেখে নেওয়া যাক, বর্তমানে পুরুষদের বিভিন্ন খেলায় কোন দেশ বিশ্ব চ্যাম্পিয়নের মর্যাদা ধরে রেখেছে।

খেলা          বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন
ফুটবল                 স্পেন
টেস্ট ক্রিকেট       দক্ষিণ আফ্রিকা
ওয়ানডে ক্রিকেট     অস্ট্রেলিয়া
টি-টোয়েন্টি ক্রিকেট     ভারত
বেসবল                     ভেনেজুয়েলা
রাগবি ইউনিয়ন          দক্ষিণ আফ্রিকা
রাগবি সেভেনস          ফ্রান্স
বাস্কেটবল                 জার্মানি
ফিল্ড হকি              জার্মানি
ভলিবল                   ইতালি
টেনিস                     ইতালি
আইস হকি            ফিনল্যান্ড
হ্যান্ডবল             ডেনমার্ক
দাবা                      ভারত
ওয়াটার পোলো      স্পেন
ব্যাডমিন্টন           চীন
টেবিল টেনিস       চীন
ল্যাক্রস                 যুক্তরাষ্ট্র
কার্লিং             সুইডেন
আর্চারি           দক্ষিণ কোরিয়া
ফুটসাল              ব্রাজিল

বিশ্ব ক্রীড়াঙ্গনে বিভিন্ন দেশের আধিপত্য ভিন্ন ভিন্ন খেলায় স্পষ্টভাবে দেখা যায়। ফুটবলে স্পেন, ক্রিকেটে অস্ট্রেলিয়া, ভারত ও দক্ষিণ আফ্রিকা, বাস্কেটবলে জার্মানি, ব্যাডমিন্টন ও টেবিল টেনিসে চীনের আধিপত্য যেমন চোখে পড়ে, তেমনি আর্চারিতে দক্ষিণ কোরিয়া এবং ফুটসালে ব্রাজিল নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে।

আরটিভি/এসকে