images

খেলা / ফুটবল

আর্জেন্টাইন কোচকে একহাত নিলেন স্পেনের ওলমো

সোমবার, ২৭ জুলাই ২০২৬ , ১১:৫৪ এএম

বিশ্বকাপের ফাইনাল শেষে আর্জেন্টিনা ও স্পেনের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনার জেরে আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়ালার ক্ষমা প্রত্যাখ্যান করেছেন স্প্যানিশ মিডফিল্ডার দানি ওলমো। একই সঙ্গে আয়ালাকে ‘মিথ্যাবাদী’ বলেও মন্তব্য করেছেন তিনি।

ফাইনাল শেষে টেলিভিশনের ফুটেজে দেখা যায়, আয়ালা ওলমোর গলায় আঘাত করেন। ঘটনাটি নিয়ে সমালোচনার মুখে গত বুধবার ক্ষমা চান আর্জেন্টাইন কোচ। তবে তিনি দাবি করেন, ওলমো তাকে কিছু বলেছিলেন এবং সেটির প্রতিক্রিয়াতেই তিনি ওই আচরণ করেছিলেন।

ভ্যালেন্সিয়া ক্যাপিটাল রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে আয়ালা বলেন, “অবশ্যই আমি দুঃখিত। আমার অবস্থানে থেকে কোনো অনুভূতি বা প্রতিপক্ষের আচরণ আমার মেজাজ বা কাজকে প্রভাবিত করতে দেওয়া উচিত নয়। আমার মতে, এখানেই বিষয়টির ইতি টানা উচিত। এটি আসলে একটি ধাক্কা ছিল, মানুষ যেভাবে এটিকে ঘুষি হিসেবে দেখাচ্ছে, তেমন কিছু নয়।”

তবে কাতালান পত্রিকা দিয়ারি দে তেরেসাকে দেওয়া সাক্ষাৎকারে আয়ালার বক্তব্য পুরোপুরি নাকচ করে দেন ওলমো।

স্প্যানিশ তারকা বলেন, কেউ যদি ক্ষমা চায়, কিন্তু একই সঙ্গে বলে যে একটি মন্তব্যের প্রতিক্রিয়ায় সে আমাকে ঘুষি মেরেছে, তাহলে সে সত্যিকারের দুঃখিত নয়, কারণ সে মিথ্যা বলছে। আমি তাকে কিছুই বলিনি। তাই তার আমার কাছে ক্ষমা চাওয়ারও দরকার নেই।

ওলমো আরও বলেন, মানুষকে তার ভুল সংজ্ঞায়িত করে না, বরং সেই ভুলকে বিনয়, সততা ও মর্যাদার সঙ্গে স্বীকার করার সাহসই তাকে সংজ্ঞায়িত করে। যখন আমার সন্তানরা, আমার পরিবার এবং সমর্থকেরা ম্যাচটি দেখবে, আমি চাই তারা আমাদের প্রতিযোগিতা, আমাদের জয় এবং সর্বোপরি আমাদের আচরণ নিয়ে গর্ব করুক।

আরও পড়ুন
CHAMPION

কোন খেলায় কোন দেশ বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন, এক নজরে দেখে নিন সেরা দেশগুলো

তিনি আরও যোগ করেন, ফুটবলের গুরুত্ব এতটাই বেশি যে আমরা খেলোয়াড়রা শিশু ও নতুন প্রজন্মের জন্য আদর্শ। তাই মাঠে ও মাঠের বাইরে আমাদের আচরণের ব্যাপারে বড় দায়িত্ব রয়েছে।

আরটিভি/এসকে