images

খেলা / ফুটবল

রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন ডামফ্রিজ, কেমন হলো প্রথম অনুশীলন?

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ , ০৭:১৯ পিএম

২০২৬ বিশ্বকাপের মাঝেই ডেনজেল ডামফ্রিজকে দলে ভিড়িয়েছিল রিয়াল মাদ্রিদ। নতুন মৌসুমকে সামনে রেখে ইতোমধ্যে লস ব্লাঙ্কোস শিবিরে যোগ দিয়েছেন এই ডাচ ফুটবলার।

মঙ্গলবার (২৮ জুলাই) রিয়ালের অনুশীলন একাডেমি সিউদাদ রিয়াল মাদ্রিদে কোচ জোসে মরিনহোর তত্ত্বাবধানে নিজের প্রথম অনুশীলন সেশন সম্পন্ন করেন তিনি।

আরও পড়ুন
daopy

নিশ্চুপ ফিফা, ফুটবলের অস্তিত্ব রক্ষায় লড়াই করছেন ফিলিস্তিনিরা

অনুশীলনের শুরুতে জিম সেশনে সময় কাটানোর পর মাঠের অনুশীলনে নামেন ডামফ্রিজ। সেখানে তিনি বিভিন্ন ধরনের রানিং ড্রিল এবং বল নিয়ে কারসাজির অনুশীলন সারেন।

DUMFRIES_1VC6619

এর আগে, রিয়াল মাদ্রিদের সাথে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হওয়ার জন্য নির্ধারিত নিয়ম মেনে তিনি ভালদেবেবাসের ‘ব্লুয়া সানিতাস হাসপাতালে’ যান এবং প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা (মেডিকেল চেক-আপ) সফলভাবে সম্পন্ন করেন।

DUMFRIES_1VC6076

২০২১ সালে পিএসভি আইন্দহোভেন থেকে ইন্টারে যোগ দিয়েছিলেন ডামফ্রিস। পাঁচ মৌসুমে ইতালিয়ান ক্লাবটির হয়ে নিজেকে নির্ভরযোগ্য রাইট উইং-ব্যাক হিসেবে প্রতিষ্ঠিত করেন তিনি। 

DUMFRIES_HE10069-1

ইন্টারের জার্সিতে ২০৭টি ম্যাচ খেলে করেছেন ২৭টি গোল, পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ২৮টি গোল। মিলানের ক্লাবটির হয়ে মোট আটটি শিরোপা জিতেছেন ডাচ এই ডিফেন্ডার। 

এর মধ্যে রয়েছে দুটি সিরি আ এবং তিনটি কোপা ইতালিয়া। সদ্য শেষ হওয়া মৌসুমে ইন্টার যখন সিরি আ ও কোপা ইতালিয়া, দুই শিরোপাই জিতে ঘরোয়া ডাবল সম্পন্ন করে, তখন গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ডামফ্রিসের।

আরটিভি/এসআর