মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ , ০৭:৪৩ পিএম
সুদিন ফেরাতে আবারও ইতালি জাতীয় দলের দায়িত্ব রবার্তো মানচিনির হাতে তুলে দিয়েছেন ইতালিয়ান ফুটবল ফেডারেশনের (এফআইজিসি) সভাপতি জিওভান্নি মালাগো।
মঙ্গলবার (২৮ জুলাই) ফেডারেল কাউন্সিল সভা শেষে এই ঘোষণা দিয়েছেন তিনি।
এর মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো আজ্জুরিদের দায়িত্ব নিলেন ৬১ বছর বয়সী মানচিনি। ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত ইতালির দায়িত্বে থাকাকালে তিনি দলকে ইউরো ২০২০ শিরোপা জিতিয়েছিলেন। তবে ২০২৩ সালে দায়িত্ব ছেড়ে সৌদি আরবের জাতীয় দলের কোচ হন।
মানচিনির সামনে এবার কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। ইতালি টানা তিনটি বিশ্বকাপে খেলতে ব্যর্থ হওয়ার পর জাতীয় দলকে পুনর্গঠনের দায়িত্ব তার কাঁধে এসেছে।

সম্প্রতি বিতর্কের মুখে আন্দ্রেয়া পিরলোকে কোচ করার পরিকল্পনা ভেস্তে যায় এবং সেই বিতর্কের জেরে পরিচালক পাওলো মালদিনি ও উপদেষ্টা লিওনার্দো পদত্যাগ করেন। এরপরই মানচিনির প্রত্যাবর্তনের পথ খুলে যায়।
সেপ্টেম্বরের আন্তর্জাতিক উইন্ডোতেই নতুন অধ্যায়ের শুরু হবে। তখন ইতালি পরপর বেলজিয়াম, তুরস্ক ও ফ্রান্সের বিপক্ষে ম্যাচ খেলবে, যেখানে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর প্রথম বড় পরীক্ষা দেবেন মানচিনি।
আরটিভি/এসআর