images

খেলা / ফুটবল

১.২২ বিলিয়ন ইউরো আয়ের অনন্য রেকর্ড রিয়াল মাদ্রিদের

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ , ০৯:১৬ পিএম

বিশ্ব ফুটবলের ইতিহাসে অর্থনৈতিক সাফল্যের নতুন এক মাইলফলক স্পর্শ করেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। প্রথম কোনো ফুটবল ক্লাব হিসেবে খেলোয়াড় ট্রান্সফার আয় ব্যতীত এক অর্থবছরে (২০২৫-২০২৬) ১,২২১ মিলিয়ন ইউরো (১.২২ বিলিয়ন ইউরো) অপারেটিং রেভিনিউ অর্জনের রেকর্ড গড়েছে তারা।

মঙ্গলবার (২৮ জুলাই) নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে  এই তথ্য প্রকাশ করেছে স্প্যানিশ ক্লাবটি। সেই সঙ্গে পুরো অর্থ বছরের আয়ের খাতগুলো পিডিএফ আকারের প্রকাশ করেছে রিয়াল মাদ্রিদ।

আরও পড়ুন
reak_madrid

রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন ডামফ্রিজ, কেমন হলো প্রথম অনুশীলন?

অর্থনৈতিক প্রবৃদ্ধির পাশাপাশি দেশের অর্থনীতিতেও বড় ভূমিকা রাখছে ক্লাবটি। ২০২৫-২০২৬ অর্থবছরে ট্যাক্স ও সোশ্যাল সিকিউরিটি বাবদ রিয়াল মাদ্রিদ মোট ৩৫৪.৮ মিলিয়ন ইউরো রাষ্ট্রীয় রাজকোষে অবদান রেখেছে।

নিচে রিয়াল মাদ্রিদের প্রকাশিত আয়ের ড্রাফটি দেখানো হলো—

 

 

রেকর্ড আয় ও প্রবৃদ্ধি:

    • গত অর্থবছরের (২০২৪-২০২৫) তুলনায় আয় বেড়েছে ৩৬ মিলিয়ন ইউরো বা ৩.১%

    • সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়াম থেকে আয় ১১% বৃদ্ধি পেয়েছে

    • নতুন স্পন্সরশিপ চুক্তি ও বাণিজ্যিক কার্যক্রম থেকে আয় ১৭% বেড়েছে

    • লা লিগা ও কোপা দেল রে-র সম্প্রচার স্বত্ব (TV Revenue) বেড়েছে ৩%

 

 

সর্বকালের সর্বোচ্চ ইবিআইটিডিএ (EBITDA / পরিচালন মুনাফা):

    • প্লেয়ার বিক্রি ছাড়া অপারেটিং প্রফিট দাঁড়ায় ২৪৩ মিলিয়ন ইউরো

    • খেলোয়াড় বিক্রির মুনাফাসহ মোট ইবিআইটিডিএ (EBITDA) দাঁড়িয়েছে ২৮৭ মিলিয়ন ইউরো, যা ক্লাবের ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড

 

কর পরবর্তী নিট মুনাফা:

    • সব ধরনের কর ও ব্যয় মেটানোর পর ক্লাবের নিট মুনাফা দাঁড়িয়েছে ২৬ মিলিয়ন ইউরো (যা আগের বছরের চেয়ে ৮% বেশি)। ২০০০ সাল থেকে টানা প্রতি বছর লাভে থাকার ধারা বজায় রেখেছে তারা

 

আর্থিক শৃঙ্খলা ও ঋণের পরিমাণ:

    • ক্লাবের বেতন-রাজস্ব অনুপাত ছিল ৪৬% (যা আন্তর্জাতিক ফুটবল সংস্থাগুলোর নির্ধারিত নিরাপদ সীমা ৫০% এর নিচে)

    • স্টেডিয়াম সংস্কার প্রকল্প বাদ দিলে ক্লাবের নিট ঋণ মাত্র ৯ মিলিয়ন ইউরোতে নেমে এসেছে (গত বছর যা ছিল ১২ মিলিয়ন ইউরো)

 

স্টেডিয়াম সংস্কার ও জাতীয় কোষাগারে অবদান:

    • বার্নাব্যু স্টেডিয়ামের আধুনিকায়নে এখন পর্যন্ত ১,৪০৮ মিলিয়ন ইউরো বিনিয়োগ করা হয়েছে

    • ২০২৫-২০২৬ অর্থবছরে স্পেন সরকারের রাজকোষ ও সামাজিক নিরাপত্তায় মোট ৩৫৪.৮ মিলিয়ন ইউরো কর প্রদান করেছে রিয়াল মাদ্রিদ

 

 

 আরটিভি/ এসআর