images

খেলা / ফুটবল

শেষ বুন্দেসলিগা খেলতে যাচ্ছেন নয়ার!

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ০৪:৪৮ পিএম

জার্মানির কিংবদন্তি গোলরক্ষক ও বায়ার্ন মিউনিখের অধিনায়ক ম্যানুয়েল নয়ার জানিয়েছেন, ২০২৬-২৭ মৌসুমই সম্ভবত তার পেশাদার ক্যারিয়ারের শেষ মৌসুম হতে যাচ্ছে। অভিজ্ঞ এই গোলরক্ষক বলেছেন, আসন্ন মৌসুম শেষে অবসর নেওয়ার সম্ভাবনা ‘খুবই বেশি’।

মঙ্গলবার (২৮ জুলাই) দক্ষিণ বাভারিয়ায় বায়ার্ন মিউনিখের প্রাক-মৌসুম প্রস্তুতি শিবিরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ৪০ বছর বয়সী নয়ার বলেন, প্রায় নিশ্চিত, এই মৌসুমটিই আমার শেষ হবে। আমার অবসর নেওয়ার সম্ভাবনা খুবই বেশি বলে মনে হচ্ছে।

চলতি বছরের মে মাসে বায়ার্ন মিউনিখের সঙ্গে আরও এক বছরের জন্য চুক্তি নবায়ন করেছিলেন নয়ার। তবে নতুন মৌসুম শেষেই দীর্ঘ ও সফল ক্যারিয়ারের ইতি টানতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

নয়ার জানান, বায়ার্নের বর্তমান দলের সম্ভাবনা এবং নতুন মৌসুমে সাফল্যের লড়াইয়ে অংশ নেওয়ার আগ্রহই তাকে আরও একটি মৌসুম খেলে যাওয়ার সিদ্ধান্ত নিতে অনুপ্রাণিত করেছে।

আরও পড়ুন
Web_Image

অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতি নিয়ে বৃষ্টিকে কাঠগড়ায় তুললেন শান্ত

ক্লাব ও জাতীয় দলের হয়ে অসংখ্য শিরোপাজয়ী নয়ারকে আধুনিক ফুটবলের অন্যতম সেরা গোলরক্ষক হিসেবে বিবেচনা করা হয়। ফলে তার সম্ভাব্য অবসরের ঘোষণা ফুটবলপ্রেমীদের জন্য এক আবেগঘন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে।

আরটিভি/এসকে