images

খেলা / ক্রিকেট

ব্রাজিলের স্কোয়াড থেকে ৩ অভিজ্ঞ ফুটবলারকে বাদ দিলেন আনচেলত্তি

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ০৬:০৩ পিএম

সদ্য শেষ হওয়া বিশ্বকাপে শেষ ষোলোতে নরওয়ের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছিল ব্রাজিল। সেই হতাশা ভুলে ২০২৮ কোপা আমেরিকা ও ২০৩০ বিশ্বকাপের বাছাই পর্বের জন্য নতুন দল তৈরি কাজ শুরু করেছেন কার্লো আনচেলত্তি।

যেখানে নতুন প্রজন্মের ওপর আস্থা রাখার ইঙ্গিত দিয়ে ব্রাজিল কোচ জানিয়ে দিয়েছেন, নেইমার, দানিলো ও কাসেমিরোর জাতীয় দলের অধ্যায় শেষ।
ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবোএসপোর্তে–কে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন তিনি।

কার্লো আনচেলত্তি বলেন, ২০২৬ বিশ্বকাপের মাধ্যমে ব্রাজিলের একটি গুরুত্বপূর্ণ প্রজন্মের সমাপ্তি ঘটেছে। নেইমার, দানিলো, কাসেমিরো—বিশ্বকাপে ৩০ বছরের বেশি বয়সী যেসব খেলোয়াড় ছিলেন, তাদের সময় শেষ হয়েছে।

আরও পড়ুন
embelo-red-card

এমবোলোর লাল কার্ড নিয়ে প্রথমবার মুখ খুললেন রেফারি পিনেইরো

এই তিনজনের মধ্যে নেইমার জুনিয়র গতকালই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ৩৫ বছর বয়সী দানিলো ও ৩৪ বছর বয়সী কাসেমিরো এখনো আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা না দিলেও আনচেলত্তির বক্তব্যে পরিষ্কার, ভবিষ্যৎ পরিকল্পনায় তাদের আর রাখা হচ্ছে না।

ব্রাজিল কোচ বলেন, আমাদের মূল লক্ষ্য এখন ২০২৮ সালের কোপা আমেরিকার জন্য একটি নতুন ও প্রতিযোগিতাপূর্ণ দল তৈরি করা। এমন কিছু নতুন খেলোয়াড় খুঁজে বের করব, যারা দ্রুত দলে এসে অবদান রাখতে পারবে। আমি ২০৩০ সালের বিশ্বকাপের কথা বলছি না। প্রথম লক্ষ্য ২০২৮ সালের কোপা আমেরিকায় শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলা।

গোলকিপারের জায়গাতেও ভবিষ্যতের কথা ভাবছেন আনচেলত্তি। আলিসন ও এডারসনের অভিজ্ঞতার প্রশংসা করলেও নতুন প্রতিভা খুঁজে দেখার প্রয়োজনীয়তার কথাও জানিয়েছেন তিনি।

আনচেলত্তির ভাষ্য, আমার মনে হয় আমাদের নতুন গোলকিপারদের দেখা উচিত। ব্রাজিলিয়ান লিগে তরুণ গোলকিপাররা খেলছেন। নতুন গোলকিপারদের নিয়ে খুব সতর্কতার সঙ্গে মূল্যায়ন করাই আমাদের পরিকল্পনা।

আরটিভি/এসআর