images

খেলা / ফুটবল

টাকার বস্তা নিয়ে সালাহ’র পেছনে ছুটছে ট্রাবজোনস্পোর!

রোববার, ০২ আগস্ট ২০২৬ , ১০:৫৭ এএম

বিশ্বকাপের আগে জানা গিয়েছিল লিভারপুলে শেষ হচ্ছে মোহামেদ সালাহ অধ্যায়। বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে ছিলেন মিশরের এই ফুটবলার। তাই সালাহকে দলে দিতে উঠে পড়ে গেলেছিল তুর্কি ক্লাব বেসিকটাস। কিন্তু এর মাঝেই সালাহ’র কাছে বিশাল প্রস্তাব নিয়ে হাজির হয়েছে তুর্কি সুপার লিগের আরেক ক্লাব ট্রাবজোনস্পোর।

তুর্কি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ৩৪ বছর বয়সী এই তারকা ফরোয়ার্ডকে দলে টানতে ২ বছরের চুক্তিতে প্রায় ১৭ মিলিয়ন ইউরোর মেগা প্রস্তাব দিয়েছে ট্রাবজোনস্পোর। বর্তমানে ফ্রি এজেন্ট হিসেবে মুক্ত থাকায় পুরো বিষয়টি এখন সালাহের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

এর আগে তুর্কি ক্লাব বেসিকটাসে যোগ দেওয়ার বিষয়ে সালাহের সম্মতি ছিল বলে গুঞ্জন ওঠে। তবে ক্লাবটির ডিরেক্টর ওন্ডার ওজেনের সাম্প্রতিক এক সংবাদ সম্মেলনের পর সেই সম্ভাবনা অনেকটাই ফিকে হয়ে যায়। 

আরও পড়ুন
LITopy_20251218_122417971

ম্যাচ চলাকালীন ব্রাজিলিয়ান ফুটবলারকে গুলি করে হত্যা

সংবাদ সম্মেলনে ওজেন বলেন, আমরা সালাহের সাথে যোগাযোগ করেছিলাম এবং একটি আর্থিক কাঠামোর পরিকল্পনাও ছিল। সালাহ একজন বিশ্বমানের তারকা এবং শ্রদ্ধেয় অ্যাথলেট। তার সাথে আমাদের তিনবার বৈঠক হয়েছে। 

‘প্রথমদিকের আলোচনা বেশ সাবলীল হলেও ২১ জুলাই থেকে আর্থিক লেনদেনের বিষয়টি সামনে আসতেই গতি কমে যায়। এমন কিছু অমূল্যায়নযোগ্য দাবি উঠে আসে যা পুরো প্রক্রিয়াকে বন্ধ গলিতে ঠেলে দেয়। ক্লাবের নিজস্ব নীতি ও মূল্যবোধ রক্ষা করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সালাহের ফাইলটি আমরা আপাতত তুলে রেখেছি। আমাদের পক্ষ থেকে নতুন করে আর কোনো অফার দেওয়া হবে না।’

লিভারপুলের সাথে চুক্তি এক বছর বাকি থাকতেই পারস্পরিক সমঝোতার মাধ্যমে অ্যানফিল্ড ছাড়েন সালাহ। বিশ্বকাপ অভিযান শেষ হওয়ার পর নিজের ভবিষ্যৎ ক্লাব নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা ছিল তার।

বেসিকটাস পিছিয়ে গেলেও সালাহের এজেন্টের সাথে সৌদি প্রফেশনাল লিগ এবং আমেরিকার মেজর লিগ সকার এর একাধিক ক্লাবের আলোচনা চলছে বলে জানা গেছে। 

এখন ট্রাবজোনস্পোরের বিশাল অফার গ্রহণ করে সালাহ তুরস্কে যাবেন, নাকি মধ্যপ্রাচ্য বা আমেরিকার ক্লাবে যোগ দেবেন—তা সময়ই বলে দেবে।

আরটিভি/এসআর