images

খেলা / ক্রিকেট

৯১ বলে ২৩৩, সমালোচকদের জবাব অভিষেক শর্মার

রোববার, ০২ আগস্ট ২০২৬ , ১১:৪৯ পিএম

জিম্বাবুয়ে সিরিজে অভিষেক শর্মা প্রথম ম্যাচে ১, দ্বিতীয় ম্যাচে ৮ আর তৃতীয় ম্যাচে ২ রান করেছিলেন। জাতীয় দলে ব্যর্থতার মাঝেই ব্যাট হাতে ঝড় তুললেন তিনি। পাঞ্জাব আন্তঃজেলা সিনিয়র এক দিনের ম্যাচে অমৃতসরের হয়ে খেলতে নেমে তিনি এমন এক বিধ্বংসী ইনিংস খেলেছেন, যা মুহূর্তে ক্রিকেটমহলে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। 

এ যেন আন্তর্জাতিক ক্রিকেটে টানা ব্যর্থতার পর এই দ্বিশতরান যেন তার পক্ষ থেকে জোরালো জবাব।

রোববার (২ আগস্ট) পাঞ্জাব স্টেট ইন্টারডিস্ট্রিক্ট সিনিয়র ওয়ানডে টুর্নামেন্টে তারানের বিপক্ষে অমৃতসরের হয়ে মাত্র ৯১ বলে খেলেছেন ২৩৩ রানের এক বিধ্বংসী ইনিংস।

আরও পড়ুন
LIopy

ফাইনালে ৮৫ রানে অলআউট হয়েও ইতিহাস গড়ে শিরোপা জয় গায়ানার

২৫ বছর বয়সি এই বাঁহাতি ইনিংসজুড়ে ১৫টি চার ও ২৫টি ছক্কা হাঁকিয়েছেন। ব্যাট করেছেন ২৫৬.০৪ স্ট্রাইকরেটে। ওপেনিং জুটিতে তিনি অভয় চৌধুরীর সঙ্গে মিলে তুলেন ৩০৫ রান। অভয় ৮৫ বলে ৯৩ রান করেন।

অভিষেকই ছিলেন অমৃতসরের প্রথম আউট হওয়া ব্যাটার। ইনিংসের ২৫তম ওভারের চতুর্থ বলে আশীষ লরেন্স তাকে প্যাভিলিয়নে ফেরান। অভিষেকের এই দুর্দান্ত ইনিংসের সুবাদে অমৃতসর নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৫৩৩ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায়।

অমৃতসরের একাদশে সানরাইজার্স হায়দরাবাদের উইকেটকিপার-ব্যাটার সলিল অরোরাও ছিলেন। তিনি চার নম্বরে ব্যাট করতে নেমে ১৮ বলে ২৯ রান করেন।

জিম্বাবুয়ে সিরিজে পারফরম্যান্সের কারণে সমালোচনার মুখে পড়া অভিষেক পরবর্তীতে ভারতের হয়ে ২০২৬ এশিয়ান গেমসে খেলবেন। আগামী সেপ্টেম্বরে জাপানে অনুষ্ঠিত হবে ওই আসর।

আরটিভি/এমএম