images

খেলা / ফুটবল

বাংলাদেশ দলে যুক্ত হচ্ছে নতুন ৫ প্রবাসী ফুটবলার!

সোমবার, ০৩ আগস্ট ২০২৬ , ১০:১৪ পিএম

আর মাত্র একমাস পর উজবেকিস্তানের তাশখন্দে অনুষ্ঠিত হবে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্ব। এই টুর্নামেন্টের স্কোয়াডে বাড়তি চমক ও শক্তি হিসেবে ৫ প্রবাসী বাংলাদেশি ফুটবলারকে যুক্ত করার সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

সোমবার (৩ জুলাই) বাফুফের ডেভেলপমেন্ট কমিটির সভা শেষে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী।

তিনি জানান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র থেকে আসা এই তরুণেরা এরই মধ্যে দেশে এসে দলের সঙ্গে যোগ দিয়েছেন। যশোরের শামসুল হুদা ফুটবল একাডেমিতে চলছে অনূর্ধ্ব-২০ দলের আবাসিক ক্যাম্প।

আরও পড়ুন
LI_copy

রিয়ালের সঙ্গে টানাপোড়নের মধ্যেই অনুশীলনে যোগ দিয়েছেন ভিনিসিয়ুস

সেখানে দেশি ফুটবলারদের সঙ্গে দারুণভাবে মানিয়ে নিয়েছেন প্রবাসীরা। এ বিষয়ে নাসের শাহরিয়ার জাহেদী বলেন, আমাদের ক্যাম্পে এবার নতুন একটি বিষয় যোগ হয়েছে। দেশের বাইরে বসবাসরত পাঁচজন বাংলাদেশি আমাদের ক্যাম্পে যোগ দিয়েছেন। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ইউএসএ থেকে এসে অত্যন্ত আন্তরিক এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তারা একসঙ্গে ক্যাম্প করছেন।

বাছাইপর্বের মূল লড়াইয়ে নামার আগে নিজেদের ঝালিয়ে নিতে এরই মধ্যে বাংলাদেশ সেনাবাহিনী দলের সঙ্গে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছেন তরুণেরা। সেখানে ফুটবলারদের পারফরম্যান্সে সন্তুষ্ট বাফুফে। সেনাবাহিনীর সহযোগিতাপূর্ণ মনোভাবেরও প্রশংসা করেন ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান।

প্রাথমিকভাবে ৪৩ জন ফুটবলার নিয়ে এই ক্যাম্প শুরু হলেও, তাশখন্দ মিশনের জন্য চূড়ান্তভাবে ২৩ জনের স্কোয়াড ঘোষণা করা হবে। 

বিদেশি হেড কোচ, ফিটনেস কোচ ও গোলকিপিং কোচের পাশাপাশি দেশি সাপোর্ট স্টাফদের নিয়ে পূর্ণদমে চলছে এই প্রস্তুতি। এবারের এএফসি বাছাইপর্বের গণ্ডি পেরোনোর ব্যাপারে বেশ আশাবাদী বাফুফের এই কর্মকর্তা।

আরটিভি/এসআর