images

খেলা / ফুটবল

বাংলাদেশকে ‘নিজের বাড়ি’ বললেন রবার্তো কার্লোস

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ , ০৪:৫৬ পিএম

বাংলাদেশকে নিজের বাড়ি হিসেবেই আখ্যায়িত করেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি ডিফেন্ডার রবার্তো কার্লোস। নেইমারের বন্ধু এবং ব্রাজিল প্রবাসী রবিন মিয়ার ফেসবুকে প্রকাশিত এক ভিডিও বার্তায় এ কথা বলেন তিনি ।

পর্তুগিজ ভাষায় বলার পর ইংরেজিতে এই সাবেক ফুটবলার বলেন, বাংলাদেশ ইজ মাই হাউজ, ব্রাজিল-স্পেন-বাংলাদেশ।

কার্লোস ব্রাজিলের কিংবদন্তি ও বিশ্বকাপ জয়ী ফুটবলার। ব্রাজিলের এই ফুটবলারের অনেক সময় কেটেছে স্পেনে। তিনি রিয়াল মাদ্রিদের হয়ে খেলেছেন এক দশকের বেশি সময়। তাই ব্রাজিলের পরই স্পেনকে দিয়েছেন স্থান। 

আরও পড়ুন
NEYMAR

সাংবাদিকরা ফুটবলারদের অসুস্থ করে ফেলছে: নেইমার

বাংলাদেশের ফুটবলপ্রেমীরা ব্রাজিল দল সমর্থন করেন অনেক আগে থেকেই। ২০২২ কাতার বিশ্বকাপে বাংলাদেশের ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থন সারা বিশ্বব্যাপী আলোচিত হয়।

উত্তর আমেরিকা বিশ্বকাপে ব্রাজিলের ফুটবলার ব্রুনো গুইমারেস নিজেও ব্রাজিলের পর বাংলাদেশের সমর্থন নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেছিলেন। 

আরটিভি/এসআর