images

খেলা / ফুটবল

শাস্তির ভয়ে অস্ট্রেলিয়ার নাগরিক হলেন ইরানের ২ ফুটবলার

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ , ১০:৪৮ এএম

যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরান যুদ্ধ শুরুর পর অস্ট্রেলিয়ায় আশ্রয় চেয়েছিলেন ইরানের সাবেক দুই নারী জাতীয় ফুটবলার ফাতেমেহ পাসানদিদেহ এবং আতেফে রামাজানিজাদেহ। আশ্রয় আবেদনের পাঁচ মাস পর অস্ট্রেলিয়ার নাগরিকত্ব পেয়েছেন তারা।

সম্প্রতি এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। 

জানা যায়, বুধবার ব্রিসবেনে আয়োজিত এক নাগরিকত্ব প্রদান অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তাদের অস্ট্রেলিয়ার নাগরিক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।

আরও পড়ুন
LITON_copy

হামজার নতুন ক্লাবে যোগ দেওয়ার গুঞ্জন, যা জানা গেল

এর আগে চলতি বছরের মার্চ মাসে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত এএফসি ওমেনস এশিয়ান কাপ চলাকালীন এই দুই নারী ফুটবলার অস্ট্রেলিয়ার কাছে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছিলেন। 

একটি ম্যাচে জাতীয় সংগীত গাইতে অস্বীকৃতি জানানোর কারণে দেশে ফিরলে সরকারের রাজনৈতিক নিপীড়নের শিকার হতে পারেন এমন আশঙ্কা থেকেই তারা সহ একাধিক ইরানি ফুটবলার আশ্রয়ের আবেদন জানিয়েছিলেন।

পরবর্তী সময়ে আশ্রয়ের আবেদন করা খেলোয়াড়দের মধ্যে পাঁচজন তাদের আবেদন প্রত্যাহার করে নিয়ে ইরানে ফিরে যান। তবে ফাতেমেহ পাসানদিদেহ ও আতেফে রামাজানিজাদেহ অস্ট্রেলিয়াতেই থেকে যান এবং শেষ পর্যন্ত নাগরিকত্ব লাভ করেন।

আরটিভি/এসআর