বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ , ১২:১৯ পিএম
বিশ্বকাপের পর থেকেই ব্রাজিলিয়ান মিডফিল্ডার ব্রুনো গিমারেসের সঙ্গে দরকষাকষি করছিল আর্সেনাল। অবশেষ এক বিন্দুতে এসে পৌঁছে দুই পক্ষ। ৭৫ মিলিয়ন পাউন্ডে (৯৯.৫ মিলিয়ন ডলার) আর্সেনালে যেতে রাজি হয়েছেন গিমারেস।
সম্প্রতি এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে ইংলিশ গণমাধ্যম স্কাই স্পোর্টস।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিক প্রস্তাবে রাজি হননি গিমারেস। তবে লন্ডনের ক্লাবটির প্রতি তারও আগ্রহ ছিল। নিউক্যাসলকে পুনরায় দেওয়া প্রস্তাবের পর গুইমারেসকে নিয়ে উভয়পক্ষ এক বিন্দুতে মিলেছে।
এদিকে, দলবদল বিষয়ক প্রখ্যাত ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো বলছেন, আর্সেনালের সঙ্গে আসন্ন ৪ বছরের চুক্তি স্বাক্ষরের আগে মেডিক্যাল প্রক্রিয়া সম্পন্ন করেছেন ব্রুনো গিমারেস। ইতোমধ্যে কোচ আর্তেতা তার সঙ্গে কথা বলেছেন।
তাকে স্বাগত জানাতে পেরে রোমাঞ্চ অনুভবের কথা বলছিলেন এবং এরপরই গানারদের স্কোয়াডে যুক্ত হচ্ছেন গিমারেস। ৭৫ মিলিয়ন পাউন্ডের এই আনুষ্ঠানিক দলবদলের ঘোষণা আসবে শিগগিরই।
এর আগে ২০২২ সালের জানুয়ারিতে ফরাসি ক্লাব অলিম্পিক লিওঁ থেকে নিউক্যাসলে যোগ দিয়ে গুরুত্বপূর্ণ তারকায় পরিণত হন গিমারেস। ইংলিশ ক্লাবটির হয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে তিনি ১৯৫টি ম্যাচ খেলে ৩১টি গোল করেছেন এবং ২০২৫ সালে লিগ কাপ জয়ে দলকে নেতৃত্ব দিয়ে ঘরোয়া শিরোপা জয়ের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটাতে সহায়তা করেছেন।
আর্সেনাল যখন প্রিমিয়ার লিগ শিরোপা ধরে রাখা এবং ইউরোপীয় প্রতিযোগিতায় ভালো করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে, তখন গিমারেসের অন্তর্ভুক্তি আর্তেতার মিডফিল্ডে আরও দক্ষতা ও অভিজ্ঞতা যোগ করবে।
আরটিভি/এসআর