images

খেলা / ফুটবল

ডাকাতের হামলায় উগান্ডার ফুটবলারের মৃত্যু

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ , ০৭:৫০ পিএম

উগান্ডার জনপ্রিয় ফুটবলার ও রেকর্ড ১৭ বারের লিগ চ্যাম্পিয়ন ক্লাব এসসি ভিলার অধিনায়ক ডেভিড ওওরি ডাকাতের হামলায় নিহত হয়েছেন। মাত্র ২৭ বছর বয়সে তার মৃত্যুতে দেশটির ফুটবলাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে রাজধানী কাম্পালার মাকিনদিয়ে এলাকায় নিজ বাড়ির কাছেই একদল দুর্বৃত্ত ওওরির ওপর হামলা চালায়। মোবাইল ফোন ও অন্যান্য মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়ার সময় তিনি বাধা দিলে হামলাকারীরা পেভিং ব্লক দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করে। পরে তার জিনিসপত্র নিয়ে পালিয়ে যায় তারা।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ওওরিকে উদ্ধার করে প্রথমে একটি ক্লিনিকে এবং পরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। তবে চিকিৎসাধীন অবস্থায় বুধবার তিনি মারা যান।

উগান্ডা ফুটবল অ্যাসোসিয়েশন এক শোকবার্তায় জানায়, ডেভিড ওওরি শুধু একজন ফুটবলারই ছিলেন না, তিনি ছিলেন একজন নেতা এবং একটি প্রজন্মের অনুপ্রেরণা। অন্যদিকে তার ক্লাব  এসসি ভিলা জানিয়েছে, তারা শুধু একজন খেলোয়াড় নয়, একজন নেতা, ভাই ও বন্ধুকেও হারিয়েছে।

আরও পড়ুন
butler

পোলার্ডকে ছাড়িয়ে নতুন বিশ্বরেকর্ড গড়লেন বাটলার

ওওরির মৃত্যুতে বুধবার উগান্ডার পার্লামেন্টে এক মিনিট নীরবতা পালন করা হয়। একই সঙ্গে রাজধানী কাম্পালায় বাড়তে থাকা সহিংস অপরাধ নিয়ে নতুন করে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন দেশটির সাধারণ মানুষ।

আরটিভি/এসকে