সোমবার, ১৪ নভেম্বর ২০১৬ , ১০:০৯ এএম
রোনালদোর জোড়া গোলে বিশ্বকাপ বাছাইপর্বে লাটভিয়াকে ৪-১ গোলে হারিয়েছে পর্তুগাল। এই জয়ে ইউরোপ অঞ্চলের বাছাইয়ে বি গ্রুপের দ্বিতীয় স্থানে উঠে এলো পর্তুগিজরা। চার ম্যাচে তাদের সংগ্রহ ৯ পয়েন্ট।
ঘরের মাঠে লাটভিয়ার বিপক্ষে নিজের সেরাটা দিয়েছেন রোনালদো। ম্যাচের ২৮ মিনিটেই সিআর সেভেন এর গোলে এগিয়ে প্রথমার্ধ শেষ করে পর্তুগাল।
দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিটে ১ গোল করে লাটভিয়াকে সমতায় ফেরান আরতুরস জুজিন। ৬৯ মিনেটে ব্যবধান দ্বিগুন করে উইলিয়ান। ম্যাচের ৮৫ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন মাদ্রিদ সুপারস্টার। শেষ গোলটি করে ৪-১ এ জয় নিশ্চিত করেন ব্রুনো আলভেজ।
এইচটি/এমকে