শনিবার, ১১ ফেব্রুয়ারি ২০১৭ , ০৯:৪০ এএম
হায়দরাবাদ টেস্টের দ্বিতীয় দিন ৬ উইকেটে ৬৮৭ রানের পাহাড় গড়ে ইনিংস ঘোষণা করে ভারত। দিনের শেষ ভাগে ১৪ ওভার বোলিং করার সুযোগ পায় ভারতীয় বোলাররা। আর তাতেই সৌম্য সরকারের উইকেটটি তুলে নিতে পারায় দিনটি পরিপূর্ণ সুন্দর হয়ে রইল ভারতের জন্য।
ভারতকে আবরো ব্যাট করাতে বাংলাদেশকে করতে হবে ৪৮৮ রান। ভারতের বিপক্ষে এত রান কখনোই করেনি বাংলাদেশ। আর ৪শ’ রানই করেছে মাত্র একবার। সেটি সেই অভিষেক টেস্ট ম্যাচে।
এখন সৌম্যকে হারিয়ে তৃতীয় দিন হাতে ৯ উইকেট নিয়ে মুশফিক বাহিনীকে লড়াই শুরু করতে হবে। লক্ষ্য পাহাড় সমান হলেও এ শক্তিতেই যেতে হবে বহুদূর।
এমকে