images

খেলা / ক্রিকেট

শুরুতেই তামিমের বিদায়

রোববার, ১২ ফেব্রুয়ারি ২০১৭ , ০৩:৩৫ পিএম

হায়দরাবাদ টেস্টে ভারতের দেয়া ৪৫৯ রানের পাহার তাড়া করতে নেমে শুরুতেই তামিম ইকবালকে হারিয়েচে বাংলাদেশ।

রোববার চতুর্থ দিনে শেষ সেশনে রবি চন্দ্রন অশ্বিনের বলে বিরাট কোহলির হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন তামিম।

এর আগে ভারতের দ্বিতীয় ইনিংসের শুরুতেই জোড়া আঘাত হানেন পেস সেনসেশন তাসকিন আহমেদ।

পরে সাকিব তুলে নেন আরও দুটি উইকেট। দলীয় ১৫৯ রানে ইনিংস ঘোষণা করে ভারত। ফলে মুশফিকদের টার্গেট দাড়ায় ৪৫৯ রান।

এদিন ৩৮৮ রানে শেষ হয় বাংলাদেশের প্রথম ইনিংস। ২৯৯ রানের লিড নিয়ে ব্যাটিংয়ে নামে ভারত।

দিনের শুরুতে ৬ উইকেটে ৩২২ রান নিয়ে খেলতে নামে বাংলাদেশ। মুশফিক ৮১ ও মিরাজ ৫১ রান নিয়ে শুরু করেন চতুর্থ দিনের খেলা। তবে শুরুতেই ভুবনেশ্বর কুমারের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন মিরাজ। মিরাজের কিছুক্ষণ পর বিদায় নেন তাইজুল ইসলাম। উমেশ যাদবের বাউন্সারে উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহাকে ক্যাচ দেন এই বাঁহাতি ব্যাটসম্যান। পরে ক্রিজে এসে বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি তাসকিনও। তবে একপ্রান্ত আগলে কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন অধিনায়ক মুশফিক। তুলে নেন ক্যারিয়ারের পঞ্চম টেস্ট সেঞ্চুরি। ১২৭ রান করে অশ্বিনের বলে ঋদ্ধিমান সাহার কাছে ধরা দেন মুশফিক। এরই সঙ্গে ৩৮৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।

ভারত ৬ উইকেটে ৬৮৭ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে।

ওয়াই/