images

খেলা / ফুটবল

এশিয়ান কাপের বাছাই পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ চূড়ান্ত

বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি ২০২২ , ০৯:২০ পিএম

ফুটবল এশিয়ান কাপের চূড়ান্ত বাছাই গ্রুপ পর্বের ড্র হয়েছে। বাছাইপর্বে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। বৃহস্পতিবারের (২৪ ফেব্রুয়ারি) ড্র হওয়ায় বাংলাদেশের স্থান হয়েছে গ্রুপ 'ই'তে। লাল-সবুজদের সঙ্গে একই গ্রুপে খেলবে ৮ জুন বাহরাইন, ১১ জুন তুর্কমেনিস্তান ও ১৪ জুন স্বাগতিক মালয়েশিয়ার মুখোমুখি হবে তপু-জিকোরা।

তিন দলের চেয়ে ফিফা র‌্যাংকিংয়ে অনেকটাই পিছিয়ে বাংলাদেশ। বাহরাইনের র‌্যাংকিং ৮৯, তুর্কমেনিস্তানের ১৩৪, মালয়েশিয়ার ১৫৪। বাংলাদেশের ফিফা র‌্যংকিংয়ে অবস্থান ১৮৬।

বাছাইপর্বের আগে ৪ নম্বর পাত্রে অবস্থান ছিল বাংলাদেশের। তাদের সঙ্গে একই পাত্রে ছিল সিঙ্গাপুর, নেপাল, কম্বোডিয়া ও শ্রীলঙ্কা।

এশিয়ান কাপের ২০২৩ আসর বসবে চীনে। গতবারের মতো এবারও প্লে-অফ খেলেই এশিয়ান কাপের মূলপর্বের বাছাই খেলার কথা ছিল বাংলাদেশের। কিন্তু এবার এএফসির নতুন নিয়মে তৃতীয় সেরা পঞ্চম দল হিসেবে টুর্নামেন্টে সরাসরি খেলার সুযোগ পান জামাল-ভূঁইয়ারা।

২০২৩ এশিয়ান কাপের মূল পর্বে অংশ নেবে ২৪ দেশ। স্বাগতিক চীনসহ এরই মধ্যে ১৩ দেশ সরাসরি মূল পর্ব নিশ্চিত করেছে। বাছাই পর্ব থেকে মূল পর্বে জায়গা করে নেবে ১১টি দেশ। বাছাই পর্বের ছয় গ্রুপের সেরা ছয় দল এবং সেরা পাঁচ রানার্স-আপ নিশ্চিত করবে মূল পর্ব।

বাছাই পর্বের ছয় গ্রুপ হল

গ্রুপ এ : কুয়েত (স্বাগতিক), নেপাল, ইন্দোনেশিয়া, জর্দান।

গ্রুপ বি : মঙ্গোলিয়া (স্বাগতিক), ইয়েমেন, ফিলিপাইন, ফিলিস্তিন।

গ্রুপ সি : উজবেকিস্তান (স্বাগতিক), শ্রীলঙ্কা, মালদ্বীপ, থাইল্যান্ড।

গ্রুপ ডি : ভারত (স্বাগতিক), কম্বোডিয়া, আফগানিস্তান, হংকং।

গ্রুপ ই : মালয়েশিয়া (স্বাগতিক), বাংলাদেশ, তুর্কমেনিস্তান, বাহরাইন।

গ্রুপ এফ :  কিরগিজস্তান (স্বাগতিক), সিঙ্গাপুর, মিয়ানমার, তাজিকিস্তান।

আয়োজক দেশ চীনসহ সরাসরি মূল পর্বে সুযোগ পাওয়া ১২ দল হলো―সিরিয়া, অস্ট্রেলিয়া, ইরান, সৌদি আরব, জাপান, দক্ষিণ কোরিয়া, সংযুক্ত আরব আমিরাত, ওমান, ইরাক, ভিয়েতনাম, লেবানন, কাতার।