images

ফুটবল

বিশ্বকাপে মেসির খেলা অনিশ্চিত: স্কালোনি

শুক্রবার, ২৭ মার্চ ২০২৬ , ১০:০৩ পিএম

আর মাত্র ৮১ দিন পর শুরু হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ। তবে এই বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে লিওনেল মেসির খেলা এখনও নিশ্চিত নয়। এ সিদ্ধান্ত পুরোপুরি মেসির নিজের ওপর ছেড়ে দিয়েছেন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি। 

গণমাধ্যমকে আর্জেন্টাইন কোচ বলেন, এ প্রশ্নটা আসলে মেসিকেই করা উচিত। আমি চাই, সে যেন দলে থাকে। ফুটবলের স্বার্থেই তাকে সেখানে দেখা দরকার। কিন্তু সিদ্ধান্ত নেওয়ার অধিকার তারই। তার মানসিক অবস্থা ও শারীরিক ফিটনেসের ওপর সব নির্ভর করছে।

শুধু আর্জেন্টিনার মানুষই নয়, সবাই মেসিকে খেলতে দেখতে চায় বলে মনে করেন স্কালোনি। তিনি বলেন, শুধু আর্জেন্টিনার মানুষই নয়, সবাই চায় তাকে খেলতে দেখতে। তবে আমরা তাড়াহুড়া করছি না। সে যা সিদ্ধান্ত নেবে, সেটাই তার ও দলের জন্য সেরা হবে।

আরও পড়ুন
Football0027

বিশ্বকাপ খেলা দেখতে বাড়ি বিক্রি, অতঃপর...

বিশ্বকাপে খেলা অনিশ্চিত হলেও চলতি আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনার জার্সিতে মাঠে নামছেন মেসি। ২৮ মার্চ মাউরিতানিয়া ও ৩১ মার্চ জাম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে তাকে দেখা যাবে। দুটি ম্যাচই হবে বোকা জুনিয়র্সের ঐতিহাসিক স্টেডিয়াম লা বোমবোনেরাতে।

স্ক্যালোনি বলেন, দেশের মাটিতে আরও দুটি ম্যাচ খেলার সুযোগ পাওয়া দারুণ বিষয়। সমর্থকরা মেসিকে কাছ থেকে দেখার সুযোগ পাবে। এটাই সবচেয়ে আনন্দের।

আরটিভি/এমআই