শনিবার, ০৭ আগস্ট ২০২১ , ০৭:৫২ পিএম
কাজে ব্যস্ত কিংবা ঘুমানোর আগে বিনাপ্রয়োজনে কাস্টমার কেয়ার সার্ভিস, জীবনবীমা, ক্রেডিট কার্ড থেকে মোবাইলে ‘এসএমএস’ আসায় বিরক্তিকর মনে হয়। এক মিনিটে সেই বিরক্তিকর অবস্থা থেকে নিজেকে দূরে রাখতে পারবেন। এজন্য কিছু নিয়ম অনুসরণ করতে হবে।
নিয়মগুলো হচ্ছে-
১. গ্রামীণফোনের প্রোমোশনাল এসএমএস বন্ধে ডায়াল করতে হবে *121*1101# এবং সেবাটি ফের চালু করতে *121*1102# ডায়াল করতে হবে।
২. গ্রামীণফোনের গ্রাহকদের মতো রবি সিমের গ্রাহকদের জন্যই সেবাটি রাখা হয়েছে। রবি সিমের গ্রাহকদের ১২৩ নম্বরে কল দিয়ে ডিএনডি (ডু নট ডিস্টার্ব) সেবা বন্ধে অনুরোধ করতে পারবেন। এজন্য কল দিয়ে বলতে হবে, ‘আমি এই সেবা চাই না।’ তাহলে সংশ্লিষ্টরা ফোনদাতাকে নিয়ে যাবে ডিএনডি বিভাগে।
৩. এয়ারটেলের গ্রাহকরা ১২৩ নম্বরে ফোন দিয়ে ডিএনডি (ডু নট ডিস্টার্ব) সেবা চালুর জন্য অনুরোধ করতে পারবেন।
৪. বাংলালিংক সিমে এসএমএস বন্ধ করতে, মেসেজ অপশনে গিয়ে অফ (OFF) লিখে ৬১২১ নম্বরে এসএমএস পাঠানো যাবে। তবে টেলিটকের এ ধরনের কোনও সেবা (এসএমএস ব্লক) নেই।
এফএ