বুধবার, ১৬ জুলাই ২০২৫ , ০৮:০৮ পিএম
ইনস্টাগ্রাম এখন শুধু ছবি ও ভিডিও শেয়ারের প্ল্যাটফর্ম নয়, বরং তরুণ প্রজন্মের জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো তুলে ধরার জায়গাও। তবে অনেক সময় ভুলবশত বা ইচ্ছাকৃতভাবে কোনো পোস্ট মুছে ফেলার পর তা আবার দরকার হতে পারে। এমন পরিস্থিতিতে ব্যবহারকারীদের জন্য ইনস্টাগ্রাম রেখেছে সহজ একটি সমাধান।
ইনস্টাগ্রামে ছবি, ভিডিও বা রিল মুছে ফেললেও সেগুলো সঙ্গে সঙ্গে চিরতরে হারিয়ে যায় না। বরং ‘রিসেন্টলি ডিলিটেড’ নামে একটি ফোল্ডারে সেগুলো সংরক্ষিত থাকে ৩০ দিন পর্যন্ত। এই সময়ের মধ্যেই চাইলে যেকোনো ডিলিট করা পোস্ট সহজেই ফেরত আনা সম্ভব।
কীভাবে খুঁজে পাবেন ‘রিসেন্টলি ডিলিটেড’ ফোল্ডার
১. প্রথমে ইনস্টাগ্রাম অ্যাপ চালু করুন।
২. নিচের ডান পাশে থাকা প্রোফাইল ছবিতে ক্লিক করুন।
৩. এবার ওপরের ডান পাশে থাকা তিনটি অনুভূমিক লাইনে ক্লিক করুন।
৪. সেখান থেকে ‘Your Activity’ অপশনটি বেছে নিন।
৫. এরপর নিচে স্ক্রল করলেই ‘Recently Deleted’ ফোল্ডার দেখতে পাবেন।
এই ফোল্ডারে আপনি আপনার ডিলিট করা ছবি, ভিডিও ও রিলগুলো খুঁজে পাবেন।
কীভাবে ছবি ও ভিডিও পুনরুদ্ধার করবেন
১. ‘Recently Deleted’ ফোল্ডারে গিয়ে যে পোস্টটি ফেরত আনতে চান, সেটি নির্বাচন করুন।
২. পোস্টের ওপরে ডান পাশে থাকা তিন ডট আইকনে চাপ দিন।
৩. সেখানে ‘Restore’, ‘Delete’ ও ‘Save’ অপশন দেখা যাবে।
৪. পোস্টটি ফিরে পেতে ‘Restore’ বাটনে ক্লিক করুন।
তবে মনে রাখতে হবে, পোস্ট ডিলিট করার ৩০ দিনের মধ্যেই এটি রিস্টোর করতে হবে। এরপর ইনস্টাগ্রাম স্বয়ংক্রিয়ভাবে ফোল্ডারটি থেকে পোস্টটি মুছে ফেলবে।
আরটিভি/এসকে