শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫ , ০৫:৩৬ পিএম
ফেসবুকে ছবি, ভিডিও, রিলস বা স্টোরি পোস্ট করেন? এখন এগুলো দিয়েই আয় করা যাবে—শুধু পেজ নয়, ব্যক্তিগত প্রোফাইল থেকেও। ফেসবুক চালু করেছে Professional Mode, যা চালু করলে প্রোফাইল পাবলিক পেজে পরিণত হবে এবং মনিটাইজেশন সুবিধা পাওয়া যাবে।
প্রফেশনাল মোড চালু করার ধাপ:
. প্রোফাইলে গিয়ে প্রোফাইল পিকচারের নিচে থাকা তিনটি ডট (•••) এ ক্লিক করুন
. Turn on Professional Mode সিলেক্ট করুন
. এরপর আপনি ফলোয়ার সংখ্যা, এনগেজমেন্টসহ বিভিন্ন পরিসংখ্যান দেখতে পাবেন এবং আয় শুরু করতে পারবেন।
আয় বাড়ানোর টিপস:
. নিয়মিত ভালো মানের কনটেন্ট পোস্ট করুন
. লাইভে এসে দর্শকদের সঙ্গে যুক্ত থাকুন
. কমেন্টের উত্তর দিয়ে এনগেজমেন্ট বাড়ান
. সবচেয়ে লাভজনক কনটেন্ট ধরণ:
. শিক্ষামূলক ভিডিও
. বিনোদনমূলক কনটেন্ট (কমেডি, গান, ছোট নাটক)
. লাইফস্টাইল ও ট্রাভেল ব্লগ
. ট্রেন্ডিং টপিক
সতর্কতা:
অন্যের কনটেন্ট, ঘৃণামূলক বক্তব্য, সহিংসতা বা গুজব ছড়ানো থেকে বিরত থাকতে হবে, না হলে মনিটাইজেশন বন্ধ হয়ে যেতে পারে।
টাকা পাওয়ার প্রক্রিয়া:
. মনিটাইজেশন চালু হলে পেআউট সেটিংসে ব্যাংক তথ্য ও টিআইএন (TIN) সার্টিফিকেট যুক্ত করতে হবে
. আয় $100 হলে তা ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে।
ফেসবুকে সময় দেওয়ার পাশাপাশি এখন দক্ষতা ও সৃজনশীলতা দিয়ে ডলার আয়ের সুযোগ মিলছে সবার জন্য।
আরটিভি/এসকে/এস