শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫ , ০১:১৩ পিএম
বর্তমান সময়ে স্মার্টফোন ছাড়া আমাদের এক মুহূর্তও চলে না। কিন্তু অনেকেই জানেন না মোবাইল চার্জ দেওয়ার সঠিক নিয়ম ও সময়। ভুলভাবে চার্জ দেওয়ার কারণে ব্যাটারির আয়ু দ্রুত কমে যেতে পারে। তাই মোবাইল ব্যবহার করার পাশাপাশি এর সঠিক যত্ন নেওয়াও অত্যন্ত জরুরি।
চার্জ দেওয়ার সঠিক সময়
মোবাইল ফোনের ব্যাটারি ২০ শতাংশে নেমে এলে চার্জে বসানো উচিত।
ব্যাটারি কখনোই পুরোপুরি ০ শতাংশে নামানো ঠিক নয়। এতে ব্যাটারির ক্ষতি হয়।
ফোনকে ১০০ শতাংশ পর্যন্ত চার্জ করা জরুরি নয়। বরং বিশেষজ্ঞরা বলেন, ৮০-৯০ শতাংশ পর্যন্ত চার্জ করলেই যথেষ্ট।
যা মনে রাখবেন
ঘনঘন চার্জে বসানো ব্যাটারির জন্য ক্ষতিকর নয়, তবে ২০-৮০ শতাংশের ভেতরে রাখলে ব্যাটারি দীর্ঘস্থায়ী হয়।
সারাদিন ফোন ব্যবহার করলেও বারবার ফুল চার্জ করার প্রয়োজন নেই।
ফোন সবসময় ফুল চার্জ (১০০%) করে ব্যবহার করলে ব্যাটারির আয়ু কমে যেতে পারে।
তাই বিশেষজ্ঞরা পরামর্শ দেন, স্মার্টফোন চার্জ দেওয়ার সবচেয়ে ভালো সময় হলো ব্যাটারি ২০ শতাংশে নামলে চার্জে বসানো এবং ৮০-৯০ শতাংশ হলে চার্জার খুলে ফেলা। এতে ফোনের ব্যাটারি থাকবে সুস্থ ও দীর্ঘস্থায়ী।
আরটিভি/এসকে