images

তথ্যপ্রযুক্তি

এআই ব্যবহার করে সহজে তৈরি করুন আপনার সিভি

মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫ , ০৩:০৬ পিএম

চাকরির জন্য আবেদন করতে হলে সিভি তৈরি করা এক গুরুত্বপূর্ণ ধাপ। তবে এখন এটি আর সময়সাপেক্ষ বা জটিল নয়। এআই টুলের মাধ্যমে যেকোনো পেশার জন্য সহজে এবং আকর্ষণীয় সিভি তৈরি করা সম্ভব।

ডিপসিক, চ্যাটজিপিটি, জেমিনাই বা মাইক্রোসফট কো-পাইলটের মতো এআই টুল ব্যবহার করে নিজের অভিজ্ঞতা, দক্ষতা ও শিক্ষাগত যোগ্যতা সরবরাহ করলে এটি স্বয়ংক্রিয়ভাবে সঠিক ফরম্যাটে সিভি সাজিয়ে দেয়। এআই মূলত তিনটি ক্ষেত্রে সাহায্য করে: তথ্য সংগঠিত করা, সংক্ষিপ্ত সারাংশ লেখা এবং সিভির গঠন ঠিক রাখা।

সফল সিভি তৈরির জন্য প্রস্তুতি হিসেবে আপনার পেশাগত অভিজ্ঞতা, শিক্ষা, অর্জন এবং দক্ষতার একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করা উচিত। এরপর এআইকে প্রয়োজনীয় তথ্য দিলে এটি একটি পূর্ণাঙ্গ সিভি ড্রাফট তৈরি করবে।

সিভির প্রধান সেকশনগুলো হলো:

. যোগাযোগের তথ্য

. সংক্ষিপ্ত পরিচিতি বা সারাংশ

. কাজের অভিজ্ঞতা

. প্রযুক্তি দক্ষতা

. শিক্ষাগত যোগ্যতা

. ভাষাগত দক্ষতা

. নিরাপত্তার জন্য কোনো ব্যক্তিগত তথ্য যেমন ইমেইল, ফোন নম্বর বা ঠিকানা সরাসরি এআই-তে দেবেন না; এগুলো পরে নিজে যুক্ত করুন।

. এআই তৈরি সিভি পড়ে নিজের মতো করে সাজানো জরুরি। 

. অর্জনগুলো স্পষ্টভাবে তুলে ধরুন, ফলাফল সংখ্যায় প্রকাশ করুন, চাকরির বিজ্ঞাপনের কী-ওয়ার্ড যোগ করুন এবং নিজের পেশার সঙ্গে মানানসই অংশ রাখুন।

এআই কখনো কখনো ভুল তথ্য তৈরি করতে পারে বা আপনার অভিজ্ঞতার বাইরে কিছু যোগ করে দিতে পারে। ফলে লেখা শেষে সেগুলো যাচাই করুন।

কোনো মিথ্যা অভিজ্ঞতা যুক্ত হয়েছে কি না।

তারিখ ও প্রতিষ্ঠানের নাম সঠিক আছে কি না।

বানান বা ব্যাকরণগত ভুল আছে কি না।

সিভি সংক্ষিপ্ত ও দৃষ্টিনন্দন রাখুন

আজকাল নিয়োগদাতারা সাধারণত এক মিনিটের কম সময় ব্যয় করেন একটি সিভি পড়তে।

তাই সিভি এক বা দুই পৃষ্ঠার মধ্যে রাখার চেষ্টা করুন।

অতিরিক্ত তথ্য বাদ দিয়ে গুরুত্বপূর্ণ অর্জনগুলো রাখুন।

সিভি তৈরির পর নিজের পছন্দমতো ফন্ট, রং বা ডিজাইন ব্যবহার করুন। চাইলে আপনি নামের পাশে ছোট লোগো বা অনলাইন পোর্টফোলিওর লিংক যুক্ত করতে পারেন।

পুরো নির্দেশনা দেওয়া শেষ হলে সেটি এআইকে একটা পিডিএফ ফরম্যাট তৈরি করে দিতে বলুন। আপনি চাইলে পছন্দের টেমপ্লেট দিয়ে সেটির মতোও সাজাতে পারেন। সবশেষে ফাইলটি ডাউনলোড করুন।

সর্বশেষ, এআই সবসময় সঠিক তথ্য তৈরি নাও করতে পারে, তাই বানান, তারিখ, প্রতিষ্ঠান এবং অভিজ্ঞতা যাচাই করা আবশ্যক। চাকরিদাতারা সাধারণত এক মিনিটের কম সময় সিভি পড়ে, তাই এক বা দুই পৃষ্ঠার মধ্যে সিভি সংক্ষিপ্ত ও দৃষ্টিনন্দন রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

এভাবেই আপনি সহজেই এআই ব্যবহার করে একটি কার্যকরী ও আকর্ষণীয় সিভি তৈরি করতে পারবেন।

আরটিভি/এসকে