images

তথ্যপ্রযুক্তি

ইন্টারনেট বন্ধের সুযোগের বিষয়ে যা জানা গেল

বুধবার, ০৫ নভেম্বর ২০২৫ , ০৬:০৫ পিএম

সরকার ‘বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’-এর খসড়া প্রকাশ করেছে। বুধবার (৫ নভেম্বর) ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন এই খসড়ায় ইন্টারনেট বন্ধে নিষেধাজ্ঞা আরোপসহ টেলিযোগাযোগ খাতে স্বচ্ছতা, জবাবদিহি এবং নাগরিক অধিকার সুরক্ষায় বেশ কিছু আধুনিক ও যুগোপযোগী প্রস্তাব অন্তর্ভুক্ত করা হয়েছে।

‘বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’-এর খসড়াটি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের ওয়েবসাইটে উন্মুক্ত করা হয়েছে, যাতে সংশ্লিষ্ট অংশীজন ও সাধারণ মানুষ মতামত দিতে পারেন।

প্রস্তাবিত অধ্যাদেশের মাধ্যমে দেশের টেলিযোগাযোগ খাতে স্বচ্ছতা ও নাগরিক অধিকার সুরক্ষা আরও সুদৃঢ় হবে বলে আশা করছে সরকার।

জনগণ অনলাইনে secretary@ptd.gov.bd ঠিকানায় অথবা ডাকযোগে, সচিব, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, বাংলাদেশ সচিবালয়, ঢাকা—এই ঠিকানায় মতামত পাঠাতে পারবেন।

আগামী ১৫ নভেম্বরের মধ্যে মতামত পাঠানোর আহ্বান জানিয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়।

আরটিভি/এসকে