images

তথ্যপ্রযুক্তি

২০২৬ সালের প্রথম সূর্য ও চন্দ্রগ্রহণ তারিখ, ধরন ও দৃশ্যমানতা

সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫ , ১২:২৩ পিএম

২০২৬ সালের প্রথম সূর্য ও চন্দ্রগ্রহণের সময়সূচি জ্যোতিষশাস্ত্র ও ভারতীয় পঞ্জিকা অনুযায়ী প্রকাশিত হয়েছে। নতুন বছরে মোট চারটি গ্রহণ অনুষ্ঠিত হবে, যার মধ্যে থাকবে দুটি সূর্যগ্রহণ এবং দুটি চন্দ্রগ্রহণ।

প্রথম সূর্যগ্রহণটি হবে ১৭ ফেব্রুয়ারি ২০২৬। এটি একটি বলয়াকার সূর্যগ্রহণ হবে, যা বাংলাদেশ ও ভারতে দেখা যাবে না। তবে এই বলয়াকার গ্রহণটি জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকা, জাম্বিয়া, মোজাম্বিক, মরিশাস, অ্যান্টার্কটিকা, তানজানিয়া ও দক্ষিণ আমেরিকার বিভিন্ন অঞ্চলে দৃশ্যমান হবে।

দ্বিতীয় সূর্যগ্রহণ হবে ১২ আগস্ট ২০২৬, যা বাংলা ক্যালেন্ডারে শ্রাবণ মাসের অমাবস্যার দিনে পড়বে। এই গ্রহণটি উত্তর আমেরিকা, আফ্রিকা, ইউরোপ, আর্কটিক, গ্রিনল্যান্ড, আইসল্যান্ড এবং স্পেনে দেখা যাবে।

চন্দ্রগ্রহণের প্রথমটি ৩ মার্চ ২০২৬ তারিখে অনুষ্ঠিত হবে। এটি একটি আংশিক চন্দ্রগ্রহণ, যা ভারতে, এশিয়া, অস্ট্রেলিয়া, উত্তর ও দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশে দৃশ্যমান হবে।

বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ ২৮ আগস্ট ২০২৬ তারিখে হবে, এটি একটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। যদিও বাংলাদেশ ও ভারতে এটি দৃশ্যমান হবে না, তবে উত্তর ও দক্ষিণ আমেরিকা, ইউরোপ এবং আফ্রিকার কিছু অংশে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে।

আরও পড়ুন
SUN

শতাব্দীর ইতিহাসের বিরল সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব এলাকায়

আসন্ন গ্রহণগুলো জ্যোতিষশাস্ত্রপ্রেমী ও আকাশবিজ্ঞানচর্চাকারীদের জন্য বিশেষ আকর্ষণীয় হবে। গ্রহণের সময় সঠিক দৃষ্টিরক্ষার জন্য বিশেষ চশমা ব্যবহার করা উচিত।

আরটিভি/এসকে