images

তথ্যপ্রযুক্তি

ভুয়া সংবাদের দৌরাত্ম্য রুখতে ‘ফ্রাপে’

সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫ , ১০:৫৫ পিএম

বর্তমান সময়ে ভুয়া সংবাদ বা ‘ফেক নিউজ’ একটি গুরুতর বৈশ্বিক ঝুঁকিতে পরিণত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্মগুলোতে এর দ্রুত বিস্তার স্বল্পমেয়াদী বৈশ্বিক ঝুঁকির তালিকার শীর্ষে স্থান করে নিয়েছে।

এই ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবিলায় সংযুক্ত আরব আমিরাতের মুহাম্মদ বিন জায়েদ ইউনিভার্সিটির আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিভাগের অধ্যাপক প্রেসলেভ নাকভ একটি অভিনব সমাধান নিয়ে এসেছেন। তিনি ‘ফ্রাপে’ (Frappe) নামের একটি টুল তৈরি করেছেন, যা ভুয়া সংবাদ শনাক্তকরণে ইতোমধ্যে সাড়া ফেলেছে।

আরব নিউজের একটি প্রতিবেদন অনুসারে, ‘ফ্রাপে’ শব্দটি হলো ইংরেজি ‘ফ্রেমিং, পারচুয়েশন এবং প্রোপাগান্ডা এক্সপ্লোরার’ শব্দবন্ধের সংক্ষিপ্ত রূপ। এই টুলটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর সাহায্যে পরিচালিত হয় এবং এটি শুধু কোনো সংবাদের গঠনশৈলী শনাক্ত করে না, বরং সংবাদটিতে ভুল তথ্যের উপস্থিতি আছে কিনা, সেই বিষয়েও পাঠককে অবগত করে।

অধ্যাপক নাকভ জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা ফ্রাপে টুলের মাধ্যমে সংবাদের বিশ্লেষণ, তার ক্যাটাগরি নির্ধারণ এবং পাঠকের আবেগ বা মতামতের ওপর প্রভাব বিস্তারকারী উপাদানগুলোকে চিহ্নিত করতে কেন্দ্রীয় ভূমিকা পালন করে।

আরও পড়ুন
5151515

গুগল ক্রোমে নিয়ে এলো আকর্ষণীয় সুবিধা

তিনি আরও বলেন, এই টুল ব্যবহার করে পাঠক মুহূর্তেই জেনে যেতে পারবেন যে সংবাদটি সঠিক নাকি মিথ্যা, এবং তাতে ভুল বা ইচ্ছাকৃত বিকৃত তথ্যের মাত্রা ঠিক কতখানি রয়েছে। বিশেষত, ফ্রাপে টুলটি ২৩টি ভিন্ন ভাষার গাঠনিক টেকনিক সম্পর্কে জানে, যা এআই তাকে শিখিয়েছে।

প্রফেসর নাকভের মতে, এই টুল ব্যবহার করে একজন সাধারণ পাঠকও সহজেই ধরে ফেলতে পারবেন কোন কোন গণমাধ্যম গুজব ছড়ায় এবং তথ্যের বিকৃতি ঘটিয়ে মানুষকে ভুল পথে পরিচালিত করে।

আরটিভি/এএইচ