বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬ , ১১:৩০ পিএম
ফেসবুক নতুন কনটেন্ট ক্রিয়েটরদের জন্য মনিটাইজেশন প্রক্রিয়া আরও সহজ করেছে। প্ল্যাটফর্মটির সর্বশেষ আপডেট অনুযায়ী, মাত্র তিনটি গুরুত্বপূর্ণ সেটিংস চালু করলেই অল্প সময়ের মধ্যেই আয় করার সুযোগ মিলবে।
ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন এই ব্যবস্থায় আগের মতো কঠিন শর্ত আর থাকছে না। এক সপ্তাহের মধ্যেই মনিটাইজেশনের যোগ্যতা অর্জনের সুযোগ পাচ্ছেন ব্যবহারকারীরা।
যেভাবে মিলবে মনিটাইজেশন
ফেসবুকের নতুন আপডেট অনুযায়ী মনিটাইজেশন চালু করতে যে ধাপগুলো অনুসরণ করতে হবে, সেগুলো হলো—
.প্রোফেশনাল মোড চালু করা
.ক্রিয়েটর টুলস সক্রিয় করা
.বেসিক ইউজার ভেরিফিকেশন সম্পন্ন করা
এই সেটিংসগুলো সম্পন্ন করার পর ক্রিয়েটরের কনটেন্ট স্বয়ংক্রিয়ভাবে বেশি রিচ পেতে শুরু করে। ফেসবুকের অ্যালগরিদম তখন ভিডিও বা পোস্টকে দ্রুত বড় পরিসরের দর্শকের কাছে পৌঁছে দেয়। ফলে মাত্র ৫ থেকে ৭ দিনের মধ্যেই মনিটাইজেশনের যোগ্যতা পূরণ করা সম্ভব হচ্ছে।
নতুন ক্রিয়েটরদের জন্য বাড়তি সুবিধা
বিশেষজ্ঞদের মতে, এই আপডেটে সবচেয়ে বেশি সুবিধা পাচ্ছেন নতুন অ্যাকাউন্টধারী ক্রিয়েটররা। আগের তুলনায় এখন ফেসবুকে মনিটাইজেশন পাওয়া অনেক সহজ হওয়ায় তরুণদের মধ্যে কনটেন্ট তৈরির আগ্রহ ও উৎসাহ বাড়ছে।
ফেসবুকের টেকনিক্যাল টিম জানিয়েছে, পরীক্ষামূলকভাবে এই সিস্টেম চালুর পর নিয়মিত কনটেন্ট আপলোডকারী ক্রিয়েটররা আগের চেয়ে দ্রুত আয় করার সুযোগ পাচ্ছেন। এতে সোশ্যাল মিডিয়াকে বিকল্প আয়ের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে দেখার প্রবণতাও ক্রমেই বাড়ছে।
আরটিভি/এসকে