মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬ , ১২:১৪ পিএম
Free Y-Fi একটি আধুনিক ওয়াইফাই ও স্মার্ট কানেক্টিভিটি প্ল্যাটফর্ম, যা বাংলাদেশের ডিজিটাল সুবিধাকে সাধারণ মানুষের কাছে আরও সহজভাবে পৌঁছে দিচ্ছে। নিজস্ব প্রযুক্তি ও অবকাঠামোর মাধ্যমে Free Y-Fi বর্তমানে ঢাকা সহ সারা দেশে প্রায় ১০০টি পাবলিক প্লেসে ফ্রি ওয়াইফাই সেবা চালু করেছে।
ডিজিটাল যুগে ইন্টারনেট এখন আর বিলাসিতা নয়, এটি শিক্ষা, ব্যবসা ও দৈনন্দিন যোগাযোগের একটি অপরিহার্য মাধ্যম। এই বাস্তবতাকে সামনে রেখে Free Y-Fi মানুষের জন্য সহজ, নিরাপদ ও স্মার্ট ইন্টারনেট সুবিধা পৌঁছে দিতে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।
Free Y-Fi-এর সিইও আব্দুল ওয়াদুদ বলেন, বর্তমানে Free Y-Fi তার নিজস্ব সেটআপ নিয়ে ঢাকা সহ সারা দেশে প্রায় ১০০ টির মতো পাবলিক প্লেসে ফ্রি ওয়াইফাই সেবা দিচ্ছে। ভবিষ্যতে আমাদের পরিকল্পনা আরও বড়। আমরা এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করছি, যেখানে মানুষ তাদের নিজস্ব রাউটার আমাদের Free Y-Fi প্ল্যাটফর্মে কানেক্ট করতে পারবে। এতে করে বিজ্ঞাপনের মাধ্যমে তারা এই ফ্রি ওয়াইফাই প্ল্যাটফর্ম থেকে আয় করতে পারবে। আমাদের লক্ষ্য হলো মানুষকে শুধু ইন্টারনেট দেওয়া নয়, বরং ডিজিটাল সুযোগ তৈরি করে দেওয়া।
বর্তমানে Free Y-Fi কর্পোরেট অফিস, শপিং মল, শিক্ষা প্রতিষ্ঠান, ইভেন্ট ভেন্যু এবং বিভিন্ন পাবলিক স্পেসে ফ্রি ওয়াইফাই সেবা দিচ্ছে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে ব্র্যান্ড ও প্রতিষ্ঠানগুলো তাদের গ্রাহকদের সঙ্গে আরও সহজে যুক্ত হতে পারছে।
Free Y-Fi-এর লক্ষ্য ভবিষ্যতে দেশের বিভিন্ন অঞ্চলে স্মার্ট কানেক্টিভিটি সম্প্রসারণ করে ১০,০০০ লোকেশনে পৌঁছানো। এই উদ্যোগ বাংলাদেশের ডিজিটাল অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে প্রতিষ্ঠানটি।
ডিজিটাল বিজ্ঞাপন ও স্মার্ট ডেটার সমন্বয়ে Free Y-Fi একটি নতুন ধরনের ডিজিটাল ইকোসিস্টেম তৈরি করছে, যেখানে ব্যবহারকারী, ব্যবসা ও প্রযুক্তি একসঙ্গে যুক্ত হচ্ছে।
বাংলাদেশের দ্রুত ডিজিটাল রূপান্তরের সঙ্গে তাল মিলিয়ে Free Y-Fi নিজেকে একটি ভবিষ্যৎমুখী প্রযুক্তি প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে কাজ করছে। সহজ প্রযুক্তি, বাস্তবসম্মত ধারণা এবং মানুষের অংশগ্রহণের মাধ্যমে Free Y-Fi দেশের ডিজিটাল ভবিষ্যৎ গঠনে ভূমিকা রাখতে চায়।
আরটিভি/এসকে